শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন

সেনাবাহিনীতে চাকরির সুযোগ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১
  • ২৪৮ এই পর্যন্ত দেখেছেন

ইউকেবিডি ডেস্ক: বাংলাদেশ সেনাবাহিনীতে ৮৮তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ০৯ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ সেনাবাহিনী

পদের নাম: ৮৮তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্স

শিক্ষাগত যোগ্যতা (১) জাতীয় মাধ্যম: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট/সমমান পরীক্ষায় যে কোন একটিতে জিপিএ ৫.০০ ও অন্যটিতে জিপিএ ৪.৫০ পেয়ে উত্তীর্ণ।

(২) ইংরেজী মাধ্যম: ‌‌‌‌‌‌‌‌‌‌ও‌ লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ৩টিতে এ গ্রেড, ৩টিতে বি গ্রেড এবং এ লেভেলে ২ টি বিষয়েই ন্যুনতম বি গ্রেড পেয়ে উত্তীর্ণ। অথবা, ‌‌‌‌‌‌‌‌‌‌ও‌ লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ২টিতে এ গ্রেড, ৩টিতে বি গ্রেড ও ১টিতে সি গ্রেড এবং এ লেভেলে ২ টি বিষয়েই ১টিতে এ গ্রেড ও ১টিতে বি গ্রেড পেয়ে উত্তীর্ণ।

(৩) সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের জন্য‍: এইচএসসি ও এসএসসি উভয় পরীক্ষায় পৃথকভাবে ন্যুনতম জিপিএ ৪.০০ পেয়ে উত্তীর্ণ।

(৪) ২০২১ সালের নিয়মিত এইচএসসি/এ লেভেল পরীক্ষার্থীদের আবেদন প্রক্রিয়া: বিশেষভাবে উল্লেখ্য, ২০২১ সালের নিয়মিত এইচএসসি/এ লেভেল পরীক্ষার্থীগণও আবেদন করতে পারবেন। তবে সে ক্ষেত্রে এসএসসি (SSC)-তে অবশ্যই জিপিএ-৫/ও লেভেল পরীক্ষায় ‌‌‌‌‌ ৬টি বিষয়ের মধ্যে ৩টিতে এ গ্রেড, ৩টিতে বি গ্রেড/সমমান ফলাফল থাকতে হবে। তবে, বিএমএ যোগদানের পূর্বে ফলাফল প্রকাশিত হতে হবে এবং ফলাফল ব্যতীত কোন প্রার্থী বিএমএ-তে যোগদান করতে পারবে না।

শারীরিক যোগ্যতা পুরুষের উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, বুকের মাপ ৩০-৩২ ইঞ্চি, ওজন ৫৪ কেজি। নারীর জন্য উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি, বুকের মাপ ২৮-৩০ ইঞ্চি, ওজন ৪৭ কেজি।

বয়স: ০১ জুলাই ২০২২ তারিখে ১৭-২১ বছর। সশস্ত্র বাহিনীতে কর্মরতদের ক্ষেত্রে ১৮-২৩ বছর।

জাতীয়তা: বাংলাদেশি

বৈবাহিক অবস্থা: অবিবাহিত

আবেদনের নিয়ম: আগ্রহীরা এই লিঙ্কে ক্লিক করে আবেদন করতে পারবেন।

প্রশিক্ষণকাল: ০৩ বছর

আবেদন ফি: ১০০০ টাকা

আবেদনের শেষ সময়: ০৯ অক্টোবর ২০২১

স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষা: ১৭ অক্টোবর-২৮ অক্টোবর ২০২১

লিখিত পরীক্ষা: ১২ নভেম্বর ২০২১

লিখিত পরীক্ষার ফলাফল: ২২ নভেম্বর ২০২১।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102