বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক দেশ রক্ষায় প্রগতিশীল সাংবাদিকদের ভুমিকা গুরুত্বপূর্ণ -মহিবুল হাসান চৌধুরী আহলে সুন্নাত এর কার্যক্রম বাস্তবায়নের আহ্বান শিক্ষিকার ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিমানের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু হচ্ছে সোমবার ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড সেনাবাহিনীর পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত ৩২ বছরের শিক্ষকতা জীবন থেকে অবসরে প্রধান শিক্ষক জহির আলী লন্ডনে চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

আইনশৃঙ্খলার অবনতিতে আতঙ্কে এলাকাবাসী

শ্রীমঙ্গলে একই রাতে বিভিন্ন স্থানে চুরি সংগঠিত

মোঃ কাওছার ইকবাল, শ্রীমঙ্গল(মৌলভীবাজার)
  • খবর আপডেট সময় : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ১০৬ এই পর্যন্ত দেখেছেন

শ্রীমঙ্গলে একই রাতে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার গভীর রাতে অজ্ঞাত চোরের দল শহরের মৌলভীবাজার রোড ও হবিগঞ্জ রোডের তিনটি দোকানে হানা দিয়ে নগদ অর্থ ও মালামাল লুট করে নিয়ে যায়।

এছাড়াও মৌলভীবাজার রোডস্থ উত্তর ভাড়াউড়া আবাসিক এলাকায় ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সিনিয়র শিক্ষক ও লেখক দ্বীপেন্দ্র চন্দ্র ভট্টাচার্যের বাসভবনে আনুমানিক রাত ৪ ঘটিকায় দোতলার জানালা ভেঙে ঢুকে চোরেরা ৩টি মোবাইল ফোন, নগদ আনুমানিক ৫০ হাজার টাকাসহ লক্ষাধীক টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।

চুরি হওয়া ব্যবসা প্রতিষ্ঠানগুলোর মধ্যে, মৌলভীবাজার রোডের কাসেম স্টোর থেকে প্রায় দেড় লাখ টাকার মালামাল ও নগদ অর্থ চুরি হয়। হবিগঞ্জ রোডের রহমান স্যানেটারীর নগদ দেড় লাখ টাকাসহ প্রায় সাড়ে তিন লাখ টাকার মালামাল নিয়ে যায়। হবিগঞ্জ রোডের স্বপ্ন শপিং মলের এসি লাইনের পাইপ কেটে নিয়ে যায়। এছাড়াও একই রাতে হবিগঞ্জ রোডের নরেশ ম্যানসনের গ্রিল ভেঙে দোতলার চায়াতরু সমিতিতেও চুরি করে।

ঘটনার খবর পেয়ে চুরি হওয়া দোকানগুলো পরিদর্শন করেন শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন, সাবেক প্রচার সম্পাদক মোঃ ফারুক মিয়া, সাবেক কার্যকরী সদস্য মোঃ আমজাদ হোসেন বাচ্চু, ব্যবসায়ী বুলবুল আহমেদ।

এছাড়াও শ্রীমঙ্গল থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ জানায়, ঘটনাটির তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ।

ব্যবসায়ী নেতারা জানান, একই রাতে একাধিক দোকানে চুরির ঘটনা ঘটায় আমরা আতঙ্কিত। পুলিশ যেন দ্রুত চোরদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102