মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু-চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালী অনুষ্ঠিত তেতুলিয়া ইউএনও এর বিরুদ্ধে ১৫ শতাংশ ঘুষ আদায়ের অভিযোগ কালুরঘাট সেতুর কাজ দ্রুত বাস্তবায়‌নে স্মারকলিপি প্রদান সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’ ল্যান্সনায়েক শহীদ গৌছ আলী মেমোরিয়াল ট্রাস্টের উদৌগে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জমি দখলের চেষ্টায় অভিযোগ স্বাধীনতার মাসে যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাবে সংসদ কলুষিত বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন দেশ পেতাম না —ড.একে আব্দুল মোমেন ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন জনসচেতনতামূলক কর্মসূচি পালিত লায়ন্স ক্লাব চিটাগাং কর্ণফুলী এলিট এর উদ্যোগে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত

মৌলভীবাজারে

বধির কল্যাণ সংস্থার পক্ষে জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান

সালেহ আহমদ (স’লিপক)
  • খবর আপডেট সময় : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ১১৬ এই পর্যন্ত দেখেছেন
মৌলভীবাজার জেলা বধির/শ্রবণ ও বাক প্রতিবন্ধীদের আত্মকর্মসংস্থান ও মৌলিক অধিকার নিশ্চিতে ৭ দফা দাবি নিয়ে অবস্থান কর্মসূচী ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
বুধবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় বধির শ্রবন প্রতিবন্ধীদের আত্ম কর্মসংস্থান ও মৌলিক অধিকার নিশ্চিতের দাবীতে জেলা বধির কল্যাণ সংস্থা ও জাতীয় বধির ঐক্য পরিষদ কর্তৃক মৌলভীবাজার জেলা প্রশাসক বরাবর এ স্মারকলিপি প্রদান করে।
মৌলভীবাজার জেলায় তাদের সাধ‍্যমতো সহয়তা বা অনুদানের পদক্ষেপ নিতে দেখা যায় না বললেই চলে উল্লেখ করে তাদের আর্থ সামাজিক পূর্নবাসনের লক্ষ্য ও ন্যায্য মৌলিক অধিকার নিশ্চিত করতে (১) সংস্থা ও সংগঠনের নামে একটি নিজস্ব কার্যালয় স্থাপনে স্থানীয় একখন্ড সরকারি ভূমি বরাদ্দ প্রদান, (২) ভবঘুরে ও দরিদ্র বধির সদস্যদের জন্য আর্থ কর্মসংস্থান পূর্ণবাসন আর্থিক সাহায্য ও আবাসন নির্মান প্রদান, (৩) সকল বধিরদের জন্য সামাজিক পূর্ন নিরাপত্তা ও সার্বিক সাহায্য সহযোগিতা করন এবং আক্রান্ত ভুক্তভোগী সদস্যদের জন্য আইনগত সেবা প্রদান, (৪) ত্রাণ ও খাদ্য মন্ত্রনালয় হতে সামগ্রী বিতরন ও ভিজিএফ কার্ড ইস্যু এবং জিআর চাল বরাদ্দ প্রদান, (৫) সকল বধিরদের জন্য যাতায়াতের সুবিধাথে লোকাল গণপরিবহন হাফ ভাড়া ব্যবস্থা গ্রহণ, (৬) সকল বধিরদের জন্য ক্ষুদ্র কুটিরশিল্প স্থাপনে তফসিল ব্যাংক হতে সুদ মুক্ত ক্ষুদ্র ঋণ প্রদান এবং (৭) জাতীয় বধির ঐক্য পরিষদের উদ্যোগে আসন্ন ঢাকায় মহাসমাবেশে ১৫ দফা দাবি আদায়ে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান।
দাবি বাস্তবায়নে সমর্থন ও উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণে সার্বিক নিরাপত্তা প্রদান বর্ণিত ৭ দফা দাবি আদায়ে জেলা প্রশাসক বিষয়টি সুবিবেচনা করে ব্যবস্থা গ্রহণের আহবান।জানানো হয়।
জেলা বধির কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হক স্বাক্ষরিত স্মারকলিপি জেলা প্রশাসক বরাবর প্রদানকালে সংস্থার সভাপতি, সাধারণ সম্পাদক সহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102