বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু-চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালী অনুষ্ঠিত তেতুলিয়া ইউএনও এর বিরুদ্ধে ১৫ শতাংশ ঘুষ আদায়ের অভিযোগ কালুরঘাট সেতুর কাজ দ্রুত বাস্তবায়‌নে স্মারকলিপি প্রদান সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’ ল্যান্সনায়েক শহীদ গৌছ আলী মেমোরিয়াল ট্রাস্টের উদৌগে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জমি দখলের চেষ্টায় অভিযোগ স্বাধীনতার মাসে যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাবে সংসদ কলুষিত বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন দেশ পেতাম না —ড.একে আব্দুল মোমেন ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন জনসচেতনতামূলক কর্মসূচি পালিত লায়ন্স ক্লাব চিটাগাং কর্ণফুলী এলিট এর উদ্যোগে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত

শ্রীমঙ্গলে বৈদ্যুতিক স্কুটার ও ই-বাইকের বিক্রয়কেন্দ্র উদ্বোধন

মোঃ কাওছার ইকবাল, শ্রীমঙ্গল(মৌলভীবাজার)
  • খবর আপডেট সময় : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ৭৩ এই পর্যন্ত দেখেছেন

মৌলভীবাজার জেলার পর্যটন নগরী চায়ের রাজধানী খ্যাত শ্রীমঙ্গলে জমকালো অয়োজনে যাত্রা শুরু করেছে আধুনিক ও পরিবেশবান্ধব বৈদ্যুতিক বার্ডি স্কুটার ও ই-বাইক-এর বিক্রয়সেবা।

পরিবেশবান্ধব, আধুনিক প্রযুক্তি নির্ভর বৈদ্যুতিক বার্ডি স্কুটার ও ই-বাইক-এর শো-রুম এর জমকালো উদ্বোধন হলো শ্রীমঙ্গলের পাঁচ তারকা হোটেল গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফের ষষ্ঠ তলার রোশনি হলে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় জমকাল ও জনবহুল আয়োজনে শো-রুমের শুভ উদ্বোধন করেন গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফের কর্ণধার চেয়ারম্যান খাজা টিপু সুলতান।

উদ্বোধনী বক্তব্যে খাজা টিপু সুলতান বলেন, তেলবিহীন, শব্দহীন ও ধোঁয়ামুক্ত বার্ডি স্কুটার ও ই-বাইক পরিবেশবান্ধব হওয়ায় বর্তমান সময়ের জনপ্রিয় ও সাশ্রয়ী যানবাহন। পরিবেশবান্ধব, সাশ্রয়ী হওয়ায় দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎচালিত পরিবহন ব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচন করবে। এই স্কুটার যে কোন বয়সের মানুষ ব্যবহার করতে পারে, বিশেষ করে নারীরা সাচ্ছন্দ্যে ব্যবহার করতে পারেন।

ঢাকা বা কোন বড় শহরে নয়, বরং শ্রীমঙ্গলেই প্রথম শোরুম স্থাপন করেছে প্রতিষ্ঠানটি। কারণ হিসেবে খাজা টিপু সুলতান বলেন, শ্রীমঙ্গলেই তাঁদের আরও তিনটি প্রতিষ্ঠান রয়েছে-গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফ, রোশনি অটো রাইস মিল ও রোশনি পলি ফাইবার। তাই স্থানীয় বিনিয়োগের ধারাবাহিকতায় এখান থেকেই বিক্রয়সেবা শুরু করা হয়েছে।

এসময় তিনি তার অন্যতম শিল্প কারখানা রোশনি ফাইবার মিলের ৫০ শতাংশ শেয়ার বিক্রয়ের উন্মুক্ত ঘোষণা দিয়ে উপস্থিত ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের আহ্বান জানান এর ব্যবসায়ী অংশিদার হওয়ার জন্য।

তিনি আরো বলেন, আল্লাহ আমাকে অনেক দিয়েছে, যা দিয়েছে তা যথেষ্ট, আলহামদুলিল্লাহ,আপনারা যাদের সুযোগ রয়েছে তারা চাইলে আমার সাথে অংশীদারিত্বের ভিত্তিতে ব্যবসা করতে পারেন।

অনুষ্ঠানে শ্রীমঙ্গলের বিশিষ্ট ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, প্রশাসনিক কর্মকর্তা ও সাংবাদিকসহ প্রায় কয়েক শতাধিক অতিথি উপস্থিত ছিলেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102