বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক দেশ রক্ষায় প্রগতিশীল সাংবাদিকদের ভুমিকা গুরুত্বপূর্ণ -মহিবুল হাসান চৌধুরী আহলে সুন্নাত এর কার্যক্রম বাস্তবায়নের আহ্বান শিক্ষিকার ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিমানের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু হচ্ছে সোমবার ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড সেনাবাহিনীর পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত ৩২ বছরের শিক্ষকতা জীবন থেকে অবসরে প্রধান শিক্ষক জহির আলী লন্ডনে চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

বালু উত্তোলনকালে

কুশিয়ারা নদীতে নিখোঁজ শ্রমিকের লাশ উদ্ধার

এম এ আহমদ আজাদ, নবীগন্জ
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ৯০ এই পর্যন্ত দেখেছেন

হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার দিঘলবাক ইউনিয়নের কুমারকাঁদা এলাকায় কুশিয়ারা নদীতে বালু উত্তোলনের সময় নিখোঁজ শ্রমিকের সন্ধান পাওয়া গেছে।

সোমবার (১৩ অক্টোবর) ডুবুরি দলের সদস্যরা কুশিয়ারা নদী থেকে নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার করেছে।

উল্লেখ্য দীর্ঘদিন ধরে নদী থেকে ওয়াহিদ এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠান বালু উত্তোলন করে আসছে। এসব প্রতিষ্ঠানের কাজে ব্যবহারের জন্য সোহাগ এন্টারপ্রাইজের একটি নৌকা ভাড়া নেওয়া হয়, আর সেই নৌকারই এক শ্রমিক গত রবিবার বিকালে নদীতে বালু তোলার সময় নিখোঁজ হন। রবিবার (১২ অক্টোবর) বিকাল ৩টার সময় এ দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

নিখোঁজ শ্রমিকের নাম মোঃ গোলাম রাব্বি (৩২)। তিনি বরিশাল জেলার বরগুনা উপজেলার বাসিন্দা ও মরহুম আব্দুল হকের পুত্র।

প্রত্যক্ষদর্শীরা জানান, কুমারকাঁদা এলাকায় কুশিয়ারা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কাজ চলছিল। এ সময় নৌকার নিচের অংশে ফাটল দেখা দিলে শ্রমিক গোলাম রাব্বি নৌকাটি মেরামতের জন্য নদীতে নেমে পড়েন। কিছুক্ষণ পর তিনি পানির স্রোতে তলিয়ে যান এর পর অনেক খোঁজা খুঁজির পর তাকে আর পাওয়া যায়নি।

স্থানীয়রা তাৎক্ষণিকভাবে উদ্ধার চেষ্টা চালালেও তাকে খুঁজে পাওয়া যায়নি। খবর পেয়ে হবিগঞ্জ সদর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌচাতে রাত হয়ে যায়। ফলে আর উদ্ধার অভিযান শুরু করা সম্ভব হয়নি।

স্থানীয় কুমারকাদা এলাকার আব্দুর রহিম বলেন, দীর্ঘদিন ধরে কুশিয়ারা নদীর বিভিন্ন স্থানে প্রভাবশালীদের ছত্রছায়ায় অবৈধভাবে বালু উত্তোলন চলছে। প্রশাসনের পর্যাপ্ত নজরদারি না থাকায় প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটছে। আমরা কুশিয়ারা নদীর বালু উত্তোলন বন্ধের দাবি জানাচ্ছি।

ওয়াহিদ এন্টার প্রাইজের পরিচালক ওযাহিদুল করিম চৌধুরী বলেন, আমরা তিনদিন যাবৎ বালু উত্তোলন বন্ধ করে রেখেছি এখানে আমাদের শ্রমিক নিখোঁজ হওয়ার প্রশ্নই আসে না। এটা অবাঞ্চিত তথ্য একটি সংবাদ এখানে কথা বলার ইচ্ছে নেই ।
ফায়ার সার্ভিসের কর্মী মোঃ ফখরুল ইসলাম জানান, “অন্ধকারের কারণে নদীতে অভিযান চালানো ঝুঁকিপূর্ণ হওয়ার কারনে রাতে অভিযান হয়নি। আমরা সোমবার সকাল ৯টা থেকে পুনরায় উদ্ধার অভিযান শুরু নদীর তল দেশ থেকে নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার করেছি।”
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কামরুজ্জামান বলেন, “নিখোঁজ বালু শ্রমিকের লাশ ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার করেছেন। আমরা সুরতহাল করে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি এবং ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে পাঠানো হয়েছে”

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102