বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন

লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এলিট এর উদ্যোগে খাদ্য বিতরণ অনুষ্ঠিত

লায়ন উজ্জল কান্তি বড়ুয়া
  • খবর আপডেট সময় : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ১৬৮ এই পর্যন্ত দেখেছেন
আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪, বাংলাদেশের সহযোগী সংগঠন লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এলিট এর আয়োজনে শনিবার (৪ অক্টোবর) চট্টগ্রামের হযরত গরীব উল্লাহ শাহ মাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
ক্লাবের পক্ষে তিন শতাধিক দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণের মাধ্যমে অক্টোবর সেবার মাসব্যাপী অনুষ্ঠানের সুচনা করা হয়েছে।
ক্লাব প্রেসিডেন্ট লায়ন মোহাম্মদ নুরুল আকবর কাজলের সভাপতিত্বে ও সেক্রেটারী লায়ন উজ্জল কান্তি বড়ুয়া সঞ্চলনায় খাবার বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন লায়ন্স জেলার কনসার্ন রিজিওন চেয়ারপারসন লায়ন মোহম্মদ জিল্লুর রহমান এমজেএফ।
অন‍্যান‍্যদের মধ্যে উপস্থিত ছিলেন আইপিপি লায়ন মো. মেজবাহ উদ্দিন, লায়ন মোহাম্মদ মুছা এমজেএফ, লায়ন নাজমুল হুদা এমজেএফ, লায়ন হাবিবুর রহমান, লায়ন মোহাম্মদ জাহেদ হোসেন, লায়ন কুনাল কান্তি বড়ুয়া, লায়ন মিথুন বড়ুয়া।
সার্বিক সহযোগিতায় ছিলেন লিও জেলা এবং লিও ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এলিট নেতৃবৃন্দের মধ্যে লিও হোসেন মো. ইমরান নিকসন,, লিও ইকলাস উদ্দীন আকিল, লিও মিরাজ উদ্দিন, লিও আব্দুল্লাহ জাহের নাজিব, লিও ফাতিন মানসিব প্রমূখ।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102