বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু-চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালী অনুষ্ঠিত তেতুলিয়া ইউএনও এর বিরুদ্ধে ১৫ শতাংশ ঘুষ আদায়ের অভিযোগ কালুরঘাট সেতুর কাজ দ্রুত বাস্তবায়‌নে স্মারকলিপি প্রদান সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’ ল্যান্সনায়েক শহীদ গৌছ আলী মেমোরিয়াল ট্রাস্টের উদৌগে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জমি দখলের চেষ্টায় অভিযোগ স্বাধীনতার মাসে যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাবে সংসদ কলুষিত বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন দেশ পেতাম না —ড.একে আব্দুল মোমেন ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন জনসচেতনতামূলক কর্মসূচি পালিত লায়ন্স ক্লাব চিটাগাং কর্ণফুলী এলিট এর উদ্যোগে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ের মাদ্রাসা থেকে নিখোঁজ

তিন সপ্তাহ পেরিয়ে গেলেও সন্ধান মিলেনি তিন ছাত্রীর

ঠাকুরগাঁও সংবাদদাতা
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৪ এই পর্যন্ত দেখেছেন

ঠাকুরগাঁও শহরের একটি মাদ্রাসা থেকে নিখোঁজ হওয়ার ২১ দিন পার হলেও এখনো সন্ধান মেলেনি তিন ছাত্রীর। সন্তানদের ফিরে পেতে থানা পুলিশসহ বিভিন্ন দপ্তরে ধর্ণা দিচ্ছেন অভিভাবকেরা।

সোমবার বিকেলে ঠাকুরগাঁও প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে নিখোঁজ ছাত্রীর অভিভাবকেরা কান্নাজড়িত কণ্ঠে দ্রুত তাদের উদ্ধারের দাবি জানান।

আয়েশা খাতুনের মা কোহিনুর বেগম বলেন, “নিখোঁজের একদিন আগে আমি মেয়ের সঙ্গে দেখা করি। সে কেঁদে আমাকে বলে—‘মা, আমাকে বাসায় নিয়ে যাও’। আমি সেদিন তাকে বুঝিয়ে রেখে আসি। কিন্তু পরদিন থেকে মেয়েসহ আরও দুইজন নিখোঁজ। তারা বেঁচে আছে নাকি মারা গেছে, কিছুই জানি না।”

তামান্না আক্তারের মা আকলিমা খাতুন জানান, ৯ সেপ্টেম্বর সকালে মাদ্রাসার প্রধান শিক্ষিকা তাঁকে ফোন দিয়ে বলেন, তাঁর মেয়ে মাদ্রাসায় নেই। এর আগের দিন খাবার নিয়ে বকাঝকা হয়েছিল বলেও তাঁকে জানান প্রধান শিক্ষিকা।

জুঁই মনির বাবা শাহজালাল বলেন, “আমরা কিছুই খেতে পারি না, ঘুমাতে পারি না। শুধু চাই, আমাদের বাচ্চাগুলো জীবিত ফিরে আসুক। প্রতিদিন প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছি, কোথাও কোনো হদিস নেই।”

এদিকে নিখোঁজের পর পরিবারগুলো থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে। পরে ১৪ সেপ্টেম্বর অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা করেন এক অভিভাবক।

মাদ্রাসার পরিচালক শহিদুল ইসলাম দাবি করেছেন, ওই ছাত্রীরা পরিকল্পনা করে চারটি ব্যাগে কাপড় চোপড় নিয়ে পালিয়েছে। এ ঘটনায় মাদ্রাসা কর্তৃপক্ষের কোনো সম্পৃক্ততা নেই বলে জানান তিনি।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ারে আলম খান বলেন, “সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, ওই তিন শিক্ষার্থী ট্রেনে করে ঠাকুরগাঁও রোড স্টেশন থেকে অজানার উদ্দেশ্যে রওনা হয়। পরবর্তীতে কমলাপুর ও এয়ারপোর্ট রেলস্টেশনের সিসি ক্যামেরা চেক করা হলেও তাঁদের আর খোঁজ মেলেনি। মামলাটি বর্তমানে ডিবির কাছে হস্তান্তর করা হয়েছে।”

ঠাকুরগাঁও গোয়েন্দা পুলিশের ওসি মামুন অর রশিদ বলেন, মামলাটি তদন্তাধীন রয়েছে। “পজিটিভ কিছু হলে জানানো হবে।”

অভিভাবকেরা ইতিমধ্যে নিখোঁজ তিন ছাত্রীর ছবি দিয়ে বিজ্ঞপ্তি ছাপিয়েছেন। সেখানে সন্ধানদাতাকে পুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, গত ৮ সেপ্টেম্বর গভীর রাতে ঠাকুরগাঁও শহরের দক্ষিণ সালন্দর এলাকার হযরত আয়েশা সিদ্দিকা (রা.) বালিকা হাফিজিয়া মাদ্রাসা থেকে নিখোঁজ হন তামান্না আক্তার (১৬), জুঁই খাতুন (১৫) ও আয়েশা খাতুন (১৩) নামের তিন ছাত্রী। তাঁরা দীর্ঘদিন ধরে মাদ্রাসাটির হাফিজি ও কিতাবি বিভাগে পড়াশোনা করছিলেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102