বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন

সুষ্ঠুভাবে পুজা পালনে সহযোগিতার আশ্বাস

নবীগঞ্জ উপজেলার পুজো মণ্ডপে ডিও প্রদান

এম এ আহমদ আজাদ, নবীগন্জ
  • খবর আপডেট সময় : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৮ এই পর্যন্ত দেখেছেন

আসন্ন শারদীয় দুর্গোৎসবকে ঘিরে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ৯৩টি পূজা মণ্ডপে ডিও প্রদান করা হয়েছে।

সোমবার (২৩ সেপ্টেম্বর) বেলা নবীগঞ্জ কেন্দ্রীয় গোবিন্দ জিউর আখড়ায় আনুষ্ঠানিকভাবে মাধ্যমে এসব ডিও প্রদান করা হয়।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নবীগঞ্জ উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি বাবু রঙ্গলাল রায় এর সভাপতিত্বে  ও সংগঠনের সাংগঠনিক সম্পাদক নীল কণ্ঠ দাশ সামন্ত নন্টি এর পরিচালনায় অনুষ্ঠানে  অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শেখ সুজাত মিয়া।

অন‍্যান‍্যের মধ‍্যে বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রুহল আমিন, নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শেখ মো: কামরুজ্জামান, নবীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান সেফু, নবীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ছাব্বির আহমদ চৌধুরী, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ণ রায়, নবীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মুজিদ, যুগ্ম সাধারণ সম্পাদক অলিউর রহমান অলি, সাংগঠনিক সম্পাদক সাহেদ তালুকদার, নবীগঞ্জ উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক সাইদুর রহমান, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক তহিদুল ইসলাম, জামায়াতের পৌর আমির সোহেল আহমেদ, উপজেলা পূজা উদযাপন অর্থ সম্পাদক চারু চন্দ্র দেব, দপ্তর সম্পাদক সুকান্ত দাশ, হবিগঞ্জ জেলার পূজা উদযাপন পরিষদের ফন্টের সিনিয়র যুগ্ম আহবায়ক  অরবিন্দু রায়, উপজেলা আহ্বায়ক অনন্ত কুমার দাশ, পৌর আহ্বায়ক বাবু বিভূ আচার্য্য, নবীগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আবুল কালাম মিটু প্রমুখ।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, দুর্গোৎসব যাতে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সে লক্ষ্যে প্রশাসনসহ রাজনৈতিক নেতৃবৃন্দ সর্বাত্মক সহযোগিতা করবেন। পূজা উদযাপনকে ঘিরে যে কোনো সমস্যা সমাধানে সবাই একসাথে কাজ করবেন বলে আশ্বাস প্রদান করেন তারা।

অনুষ্ঠানে নবীগঞ্জ উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপের সভাপতি-সম্পাদকসহ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102