বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু-চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালী অনুষ্ঠিত তেতুলিয়া ইউএনও এর বিরুদ্ধে ১৫ শতাংশ ঘুষ আদায়ের অভিযোগ কালুরঘাট সেতুর কাজ দ্রুত বাস্তবায়‌নে স্মারকলিপি প্রদান সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’ ল্যান্সনায়েক শহীদ গৌছ আলী মেমোরিয়াল ট্রাস্টের উদৌগে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জমি দখলের চেষ্টায় অভিযোগ স্বাধীনতার মাসে যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাবে সংসদ কলুষিত বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন দেশ পেতাম না —ড.একে আব্দুল মোমেন ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন জনসচেতনতামূলক কর্মসূচি পালিত লায়ন্স ক্লাব চিটাগাং কর্ণফুলী এলিট এর উদ্যোগে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত

নিরাপত্তাহীনতায় পরিবার

দেবীগঞ্জে ধর্ষন মামলা তুলে নিতে বাদীকে হুমকি

পঞ্চগড় সংবাদদাতা
  • খবর আপডেট সময় : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭২ এই পর্যন্ত দেখেছেন
পঞ্চগড় জেলার দেবীগঞ্জে ৫ বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে শিশুর বাবা বাদী হয়ে দেবীগঞ্জ থানায় মামলা দায়ের  করেন।
মামলার এজাহারে বলা হয়েছে,  ১৪ সেপ্টেম্বর বিকেলে দেবীগঞ্জ পৌরসভা এলাকায় বাড়ির সামনে খেলা করছিল ভুক্তভোগী শিশু। এ সময় অভিযুক্ত কিশোর তাকে খেলনা গাড়ি ও চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে পাশের একটি হলুদ খেতে নিয়ে যায়। সেখানে শিশুটিকে ধর্ষণ করে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে যায়।
পরিবারের সদস্যরা শিশুটিকে উদ্ধার করে প্রথমে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করেন।
শিশুটির বাবা বলেন, ‘মামলা করেছি বলে স্থানীয় নেতাদের দ্বারা সমঝোতার জন্য আমাকে হুমকি দেওয়া হচ্ছে। আমি কখনো সমঝোতায় যাব না। আমি এর বিচার চাই।’
দেবীগঞ্জ থানার ওসি সোয়েল রানা বলেন, এই ঘটনায় থানায় একটি ধর্ষণ মামলা হয়েছে। শিশুটির ডাক্তারি পরীক্ষা ও চিকিৎসা দেওয়া হয়েছে। অভিযুক্ত কিশোর এলাকায় বখাটে হিসেবে পরিচিত। আসামি গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102