বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু-চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালী অনুষ্ঠিত তেতুলিয়া ইউএনও এর বিরুদ্ধে ১৫ শতাংশ ঘুষ আদায়ের অভিযোগ কালুরঘাট সেতুর কাজ দ্রুত বাস্তবায়‌নে স্মারকলিপি প্রদান সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’ ল্যান্সনায়েক শহীদ গৌছ আলী মেমোরিয়াল ট্রাস্টের উদৌগে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জমি দখলের চেষ্টায় অভিযোগ স্বাধীনতার মাসে যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাবে সংসদ কলুষিত বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন দেশ পেতাম না —ড.একে আব্দুল মোমেন ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন জনসচেতনতামূলক কর্মসূচি পালিত লায়ন্স ক্লাব চিটাগাং কর্ণফুলী এলিট এর উদ্যোগে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত

মৌলভীবাজারে

৩৬০ আউলিয়ায়ে কেরামের তালিকা সংশোধনে আলোচনা অনুষ্ঠিত

সালেহ আহমদ (স'লিপক)
  • খবর আপডেট সময় : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৯ এই পর্যন্ত দেখেছেন
হযরত শাহজালাল (রহ.) এর সহযোদ্ধা ৩৬০ আউলিয়ায়ে কেরামের নামের তালিকা সংশোধন সংক্রান্ত এক আলোচনা সভা মৌলভীবাজারে এ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) মৌলভীবাজার শহরের সৈয়দ শাহ মোস্তফা (রহ.) সড়কস্থ বেরীরপাড়ে আলা হযরত (রহ.) ক্বেরাত প্রশিক্ষণ প্রকল্পের উপদেষ্টা মাওলানা শেখ শফিকুল হাসান রেজভীর সভাপতিত্বে আলোচ্যসূচীর বিস্তারিত উপস্থাপন করেন কাফেলায়ে শাহজালাল (রহ.) এর প্রতিষ্ঠাতা সভাপতি শায়খুল হাদীস, ক্বারীউল কুররা, ইবনুল ফসিহ আল্লামা খাজা মোহাম্মদ আজিজুল বারী নঈমী মোজাদ্দিদী (মা.জি.আ.)।
বাংলাদেশ সাংবাদিক সমাজকল্যাণ সমিতি (বিজেএসডব্লিউএ) এর আহবায়ক সাংবাদিক কবি সালেহ আহমদ (স’লিপক) এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামাত নেতা মোঃ জামাল উদ্দিন আহমেদ, মুফতি ফারুক আহমদ, শাহ মোস্তফা (রহ.) গাউসিয়া আবেদীয়া দরবার শরীফের খাদেম মাওলানা শাহ্ মহিবুর রহমান জালালী আল আবেদী, মাওলানা আবুল কালাম খান, মাওলানা সিদ্দিকুর রহমান, হাফেজ আব্দুল মুকিত, মুফতি মুজাহিদ আহমদ, আব্দুছ ছাত্তার মুর্শেদ, রাসেল আহমদ, চুনারুঘাট কালাপুর শাহজালাল (রহ.) আজিজীয়া সুন্নীয়া দাখিল মাদ্রাসার সহ-সুপার মাওলানা মশাহিদুল ইসলাম আলকাদরী, কমলগঞ্জ কালাছড়া হাফিজিয়া মাদরাসার প্রধান শিক্ষক হাফিজ এম কিবরিয়া, কাফেলায়ে শাহজালাল (রহ.) নির্বাহী সদস্য মোঃ ইকবাল মিয়া, ওয়াসিম আসমার নিবির প্রমুখ।
হযরত শাহজালাল (রহ.) এর সহযোদ্ধা ৩৬০ আউলিয়ায়ে কেরামের নামের তালিকা সংশোধন সংক্রান্ত আলোচনায় বক্তারা বিভিন্ন সময়ে বিভিন্ন পুস্তিকাতে লেখকরা মনগড়া ইতিহাস বিকৃত তথ্য উপস্থাপন করার তীব্র নিন্দা জানান এবং এসব বিভ্রান্তি নিরসনে আউলিয়ায়ে কেরামদের সঠিক সংখ্যা নিরুপন, অতিরিক্ত বিভিন্ন নামগুলো চিহ্নিত করে অপপ্রচার রোধে ব্যবস্থা গ্রহণ এবং আউলিয়ায়ে কেরামদের নামে নামকরণকৃত বিভিন্ন স্থানের অপপ্রচার রোধের ব্যাপারে সচেতনতা তৈরির প্রতি গুরুত্বারোপ করেন।
পরে মিলাদ-কিয়াম, কাফেলায়ে শাহজালাল (রহ.) এর প্রতিষ্ঠাতা সভাপতি, শায়খুল হাদীস, ক্বারীউল কুররা, ইবনুল ফসিহ আল্লামা খাজা মোহাম্মদ আজিজুল বারী নঈমী মোজাদ্দিদী (মা.জি.আ.) এর পরিচালনায় বিশেষ মোনাজাত এবং তাবারুক পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102