বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু-চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালী অনুষ্ঠিত তেতুলিয়া ইউএনও এর বিরুদ্ধে ১৫ শতাংশ ঘুষ আদায়ের অভিযোগ কালুরঘাট সেতুর কাজ দ্রুত বাস্তবায়‌নে স্মারকলিপি প্রদান সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’ ল্যান্সনায়েক শহীদ গৌছ আলী মেমোরিয়াল ট্রাস্টের উদৌগে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জমি দখলের চেষ্টায় অভিযোগ স্বাধীনতার মাসে যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাবে সংসদ কলুষিত বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন দেশ পেতাম না —ড.একে আব্দুল মোমেন ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন জনসচেতনতামূলক কর্মসূচি পালিত লায়ন্স ক্লাব চিটাগাং কর্ণফুলী এলিট এর উদ্যোগে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত

লায়ন্স ক্লাব চিটাগাং কর্ণফুলী এলিট এর আয়োজনে

চক্ষু শিবির ও চিকিৎসা পরিসেবা অনুষ্ঠিত

লায়ন উজ্জল কান্তি বড়ুয়া
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৮ এই পর্যন্ত দেখেছেন
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এলিট এর উদ্যোগে চট্টগ্রাম নগরীর মিমি সুপার মার্কেট প্রাঙ্গণে বিনামূল্যে চক্ষু শিবির, ডায়াবেটিস টেস্ট, ব্লাড গ্রুপিং সহ বিভিন্ন চিকিৎসা পরিসেবা প্রদান করা হয়েছে।
চিকিৎসা সেবা কর্মসূচিতে প্রায় ছয় শতাধিক রোগীকে সেবা প্রদান করা হয়।
ক্লাব প্রেসিডেন্ট লায়ন মোহাম্মদ নুরুল আকবর কাজল এর সভাপতিত্বে মানবিক এই সেবা কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর জেলা গভর্নর লায়ন মোছলেহ উদ্দিন আহমেদ অপু পিএমজেএফ।
ক্লাব সেক্রেটারী লায়ন উজ্জল কান্তি বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আইপিপি মো. মেজবাহ উদ্দিন, গভর্নর এডভাইজার লায়ন রোকেয়া হক, লায়ন আলাউদ্দিন আহমেদ চৌধুরী, রিজিওন চেয়ারপারসন লায়ন মোহাম্মদ মুছা এমজেএফ, লায়ন মোহাম্মদ জিল্লুর রহমান এমজেএফ, ডিস্ট্রিক্ট চেয়ারপারসন লায়ন লায়ন মো. হাবিবুর রহমান, ক্লাব ট্রেজারার লায়ন উম্মে হাবিবা, ধন্যবাদ জ্ঞাপন করেন মিমি ব্যবসায়ী সমিতির সভাপতি জয়নাল আবেদীন কাঞ্চন।
লায়ন জিয়া উদ্দিন চৌধুরীর পৃষ্ঠপোষকতায় এ মিমি সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির সার্বিক ব্যবস্থাপনায়, অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লায়ন কুনাল কান্তি বড়ুয়া, লায়ন সুমন বড়ুয়া, আব্দুল হান্নান আকবর, বিপ্লব বসাক, মো. ইসহাক। সার্বিক সহযোগিতায় ছিলেন লিও জেলা ট্রেজারার হোসেন লিও মো: ইমরান নিকসন, লিও মিরাজ উদ্দিন, লিও আফসানা পারভিন, লিও সাইফুন্নসা খানম তাজরিন, লিও তাওহীদ হাসান রিহাব, লিও আব্দুল্লাহ জাহির নাজিব, লিও অক্ষয় ধর সহ ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এলিটের নেতৃবৃন্দ এবং চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের চিকিৎসক ও কর্মকর্তাবৃন্দ।
প্রধান অতিথি লায়ন মোছলেহ উদ্দিন আহমেদ অপু বলেন, লায়ন্স ইন্টারন্যাশনাল বিশ্বের কম ভাগ্যবান মানুষকে বিভিন্নভাবে সহায়তার মাধ্যমে সৌভাগ্যবানের কাতারে উন্নিত করতে নিরলসভাবে কাজ করে চলেছে। তারই ধারাবাহিকতায় আজকের এই আয়োজন। তিনি কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে অনুষ্ঠানে উপস্থিত ও সহযোগী সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন ।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102