সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন

ভারতের শত কোটিপতি ৫ নারী

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১
  • ২৭৪ এই পর্যন্ত দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বায়নের এই যুগে পুরুষদের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে চলেছেন নারীরা। কঠোর পরিশ্রমের মাধ্যমের ঠাঁই করে নিচ্ছেন বিশ্বের শীর্ষ ধনীদের তালিকায়। সম্প্রতি ‘হুরুন গ্লোবাল রিচ লিস্ট ২০২১’  এর তালিকায় ভারতের শীর্ষ পাঁচ ধনী নারী উদ্যোক্তার নাম উঠে এসেছে। 

কিরণ মজুমদার শ

বায়োকনের প্রতিষ্ঠাতা কিরণ মজুমদার শ  হুরুন গ্লোবাল লিস্ট ২০২১ এর তালিকা অনুযায়ী ভারতের শীর্ষ ধনী নারী। তার মোট সম্পদের পরিমাণ ৪৮০ কোটি মার্কিন ডলার।

স্মিতা ভি কৃষ্ণা

গোদরেজের উত্তরাধিকারী স্মিতা ভি কৃষ্ণা  ভারতের দ্বিতীয় ধনী নারী উদ্যোক্তা। তার মোট সম্পদের পরিমাণ ৪৭০ কোটি মার্কিন ডলার।  পারিবারিক সম্পদের এক পঞ্চমাংশের মালিক কৃষ্ণা। 

মঞ্জু দেশবন্ধু গুপ্ত

হুরুন গ্লোবাল লিস্ট ২০২১ এর তালিকায় অনুযায়ী ভারতের তৃতীয় ধনী নারী উদ্যোক্তা হলেন লুপিন লিমিটেডের প্রতিষ্ঠাতা দেশবন্ধু গুপ্তের সহধর্মিনী মঞ্জু দেশবন্ধু গুপ্ত । তিনি নিজেও বহুজাতিক ওষুধ কোম্পানিটির সহ-প্রতিষ্ঠাতা।  তার মোট সম্পদের পরিমাণ ৩৩০ কোটি মার্কিন ডলার।

লীনা গান্ধি তিওয়ারি

ইউএসভি প্রাইভেট লিমিটেডের চেয়ারপারসন লীনা গান্ধি তিওয়ারি হুরুন গ্লোবাল লিস্ট ২০২১ এর তালিকায় অনুযায়ী ভারতের চতুর্থ ধনী নারী উদ্যোক্তা। তার মোট সম্পদের পরিমাণ ২১০ কোটি মার্কিন ডলার। 

রাধা ভেম্বু

হুরুন গ্লোবাল লিস্ট ২০২১ এর তালিকায় অনুযায়ী ভারতের পঞ্চম ধনী নারী উদ্যোক্তা হলেন জোহো কর্পোরেশনে সংখ্যাগরিষ্ঠ অংশীদার রাধা ভেম্বু। তার মোট সম্পদের পরিমাণ ১৭০ কোটি মার্কিন ডলার।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102