মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক দেশ রক্ষায় প্রগতিশীল সাংবাদিকদের ভুমিকা গুরুত্বপূর্ণ -মহিবুল হাসান চৌধুরী আহলে সুন্নাত এর কার্যক্রম বাস্তবায়নের আহ্বান শিক্ষিকার ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিমানের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু হচ্ছে সোমবার ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড সেনাবাহিনীর পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত ৩২ বছরের শিক্ষকতা জীবন থেকে অবসরে প্রধান শিক্ষক জহির আলী লন্ডনে চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

শিক্ষাবিদ সিরাজুল হক স্মরণে সভা অনুষ্ঠিত

হাকিকুল ইসলাম খোকন
  • খবর আপডেট সময় : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৫ এই পর্যন্ত দেখেছেন

ঢাকা জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে অনন্য সাহিত্য সংস্কৃতি সংসদের আয়োজনে শিক্ষাবিদ, গবেষক, লেখক, অনুবাদক ও সাংবাদিক অধ্যাপক সিরাজুল হকের স্মরণে এক সভা অনুষ্ঠিত হয়েছে।

নিউজ পোর্টাল জার্নালিস্ট এসোসিয়েশন এর সহ-সভাপতি কবি, সাহিত্যিক ও কলামিস্ট এবিএম সালেহ উদ্দীন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সাবেক চেয়ারম্যান ও গবেষক অধ্যাপক আনিসুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নজরুল ইনস্টিটিউটের শিক্ষক ওস্তাদ সালাউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে আলোচনায় অংশ নেন হিউম্যান এইড ইন্টারন্যাশনাল এর প্রতিষ্ঠাতা মহাসচিব,জনপ্রিয় পোর্টাল আইবিএননিউজ২৪.কম নির্বাহী সম্পাদক,লকলামিস্ট ও গবেষক সেহলী পারভিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. আব্দুস সবুর খান, বিভাগীয় চেয়ারম্যান ড. মুমিত আল রশিদ এবং প্রবীণ সাংবাদিক এলাহী নেওয়াজ খান ।

স্মরণসভায় দেশের বিশিষ্ট শিক্ষাবিদ, সাহিত্যিক, সাংবাদিক ও সংস্কৃতিকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা অধ্যাপক সিরাজুল হকের শিক্ষা, গবেষণা, সাহিত্য ও সাংবাদিকতায় অবদান তুলে ধরেন এবং তার কর্মময় জীবন, জীবনদর্শন ও লেখনীকে স্মরণ করেন। তার কাজের ইতিবাচক দিকগুলো বর্তমান প্রজন্মের জন্য অনুসরণীয় হিসেবে উল্লেখ করা হয়। অনুষ্ঠানে তার আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

অনন্য সাহিত্য সংস্কৃতি সংসদের সভাপতি বলেন, অধ্যাপক সিরাজুল হক ছিলেন একাধারে শিক্ষক, গবেষক ও সাংস্কৃতিক অঙ্গনের আলোকবর্তিকা। তার চিন্তাধারা ও কর্ম নতুন প্রজন্মের জন্য প্রেরণার উৎস হবে।

বক্তারা অধ্যাপক সিরাজুল হকের শিক্ষা, গবেষণা, সাহিত্য ও সাংবাদিকতায় অবদান তুলে ধরেন এবং তার কর্মময় জীবন, জীবনদর্শন ও লেখনীকে স্মরণ করেন। তার কাজের ইতিবাচক দিকগুলো বর্তমান প্রজন্মের জন্য অনুসরণীয় হিসেবে উল্লেখ করা হয়। অনুষ্ঠানে তার আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

উল্লেখ্য, অধ্যাপক সিরাজুল হক ২০২৫ সালের ২৬ জুন নিউইয়র্ক সিটির কুইন্স হাসপাতালে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে শিক্ষা ও সংস্কৃতি অঙ্গনে শোকের ছায়া নেমে আসে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102