শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন

শ্রীমঙ্গলে

মজুরি বৈষম্যের প্রতিবাদে চা শ্রমিকদের সমাবেশ

মোঃ কাওছার ইকবাল, শ্রীমঙ্গল
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৪ এই পর্যন্ত দেখেছেন

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে চা বাগানে কর্মরত অস্থায়ী শ্রমিকরা মজুরি বৈষম্যের প্রতিবাদে সমাবেশ করেছেন।

সোমবার (১ সেপ্টেম্বর)  উপজেলার খেজুরীছড়া চা বাগানের কারখানা প্রাঙ্গণে খেজুরীছড়া ও ফুসকুড়ি চা বাগানের শতাধিক অস্থায়ী শ্রমিক একত্রিত হয়ে সমাবেশে অংশ নেন। এসময় তারা স্থায়ী শ্রমিকদের সমান মজুরি প্রদানের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

অস্থায়ী চা শ্রমিকরা অভিযোগ জানিয়ে বলেন, আমরা স্থায়ী শ্রমিকদের মতো সমান কাজ করি। অথচ স্থায়ী শ্রমিকরা দৈনিক ১৮৭ টাকা মজুরি পেলেও আমাদের দেয়া হয় মাত্র ১২০ টাকা। অনেক সময় আমাদের নিয়মিত কাজেও ডাকা হয়না। রেশনসহ অন্যান্য সুবিধা থেকে আমাদের বঞ্চিত করা হচ্ছে। দৈনিক ১২০ টাকায় সংসার চালানো সম্ভব নয়। আমরা মানবেতর জীবনযাপন করছি।

শ্রমিকরা অবিলম্বে বৈষম্যে দূর করে স্থায়ী শ্রমিকদের সমান মজুরি ও সুযোগ-সুবিধা প্রদানের দাবি জানান।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102