শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন

শ্রীমঙ্গলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি

মোঃ কাওছার ইকবাল, শ্রীমঙ্গল(মৌলভীবাজার)
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ১১৮ এই পর্যন্ত দেখেছেন

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার বরুণা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাত আড়াইটায় আগুন লেগে একাধিক দোকানপাট পুড়ে ছাই হয়ে যায়। মুহূর্তের মধ্যে আগুন বাজারে ছড়িয়ে পড়ে এবং ব্যবসায়ীদের কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়।

পরবর্তীতে স্থানীয় জনসাধারণ ও শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় বাজারের ব্যবসায়ীরা দিশেহারা হয়ে পড়েছেন।

ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা জানিয়েছেন, জীবনের সব সঞ্চয় এক মুহূর্তেই পুড়ে ছাই হয়ে গেছে। তবে অগ্নিকাণ্ডের সূত্রপাতের কারণ এখনো জানা যায়নি। ধারণা করা হচ্ছে, বিদ্যুৎ লাইন থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটেছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102