বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন

নিউইয়র্ক কনসুলেটে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবস পালিত

হাকিকুল ইসলাম খোকন
  • খবর আপডেট সময় : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ৮৩ এই পর্যন্ত দেখেছেন

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম এর যুক্তরাষ্ট্র সফর এবং জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবসের প্রথম বার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল নিউইয়র্কে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ কনস্যুলেট জেনারেল নিউইয়র্কের হেড অফ চ্যান্স্যারি ও কাউন্সিলর ইশরাত জাহানের সার্বিক উপস্থাপনা ও পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ কনস্যুলেট জেনারেল নিউইয়র্কের কনসাল জেনারেল মোজাম্মেল হক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওয়াসিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার সাংবাদিক গোলাম মুর্তজা। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী,কবি,সাংবাদিক,সাহিত্যিক,বিশিষ্ট ব্যক্তিবর্গ, এবং কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে সবাইকে নৈশভোজে আপ্যায়ন করা হয়।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102