বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু-চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালী অনুষ্ঠিত তেতুলিয়া ইউএনও এর বিরুদ্ধে ১৫ শতাংশ ঘুষ আদায়ের অভিযোগ কালুরঘাট সেতুর কাজ দ্রুত বাস্তবায়‌নে স্মারকলিপি প্রদান সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’ ল্যান্সনায়েক শহীদ গৌছ আলী মেমোরিয়াল ট্রাস্টের উদৌগে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জমি দখলের চেষ্টায় অভিযোগ স্বাধীনতার মাসে যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাবে সংসদ কলুষিত বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন দেশ পেতাম না —ড.একে আব্দুল মোমেন ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন জনসচেতনতামূলক কর্মসূচি পালিত লায়ন্স ক্লাব চিটাগাং কর্ণফুলী এলিট এর উদ্যোগে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত

শ্রীমঙ্গল উপজেলার

প্রধান শিক্ষক সমিতির সভাপতি একরামুল কবীর নির্বাচিত

মোঃ কাওছার ইকবাল, শ্রীমঙ্গল(মৌলভীবাজার)
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ১০৫ এই পর্যন্ত দেখেছেন

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। কুঞ্জবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. একরামুল কবীরকে সভাপতি ও মাধবপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রহিমা বেগমকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্যের কমিটি গঠন ঘোষণা করা হয়।

কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি মীরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদরুল ইসলাম, বিলাসের পাড় ছবুরা খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হক এবং উত্তর পাচাউন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেনু বালা দেবীকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সস্যের কমিটি গঠন করা হয়।

শ্রীমঙ্গল উপজেলার বাগানবাড়ি রেস্টুরেন্টে  উপজেলার ৪০টি বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের এক সভায় এ কমিটি গঠন করা হয়।

বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সমিতির সাবেক আহ্বায়ক মোহাম্মদ আব্দুল হাই-এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জাতীয়করণকৃত দ্বিতীয় ও তৃতীয় ধাপের সভাপতি মো. ছয়ফুল ইসলাম, সাধারণ সম্পাদক মোহাম্মদ তাজুল ইসলাম,  বিলাসের পাড় ছবুরা খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়েন প্রধান শিক্ষক মো. আব্দুল হক, রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান  শিক্ষক এনামুল কবীর, উত্তর জিলাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহীন আহমদসহ অন্যান্য শিক্ষকরা।

পরে নব-নির্বাচিত কমিটির সভাপতি সম্পাদকসহ সকলকে ফুলেল শুভেচ্ছা জানান শিক্ষকবৃন্দ।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102