বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু-চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালী অনুষ্ঠিত তেতুলিয়া ইউএনও এর বিরুদ্ধে ১৫ শতাংশ ঘুষ আদায়ের অভিযোগ কালুরঘাট সেতুর কাজ দ্রুত বাস্তবায়‌নে স্মারকলিপি প্রদান সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’ ল্যান্সনায়েক শহীদ গৌছ আলী মেমোরিয়াল ট্রাস্টের উদৌগে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জমি দখলের চেষ্টায় অভিযোগ স্বাধীনতার মাসে যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাবে সংসদ কলুষিত বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন দেশ পেতাম না —ড.একে আব্দুল মোমেন ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন জনসচেতনতামূলক কর্মসূচি পালিত লায়ন্স ক্লাব চিটাগাং কর্ণফুলী এলিট এর উদ্যোগে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত

সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন এর উদ্যোগে

ট্যুরিজমের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিলেট সংবাদদাতা
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ৭৮ এই পর্যন্ত দেখেছেন

রবিবার (১৭ আগস্ট) সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটি’র উদ্যোগে সিলেট শহরের গ্রান্ড বুফেটে সংগঠনের মানবিক কার্যক্রমকে গতিশীল করার জন্য কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ট্যুরিজম ও উদ্যোক্তা বিষয়ক মতবিনিময় সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মো: শহিদুল ইসলাম এর সভাপতিত্বে ও  কবি ও সাংবাদিক নূরুদ্দীন রাসেল এর সঞ্চালনায় অনুষ্ঠানের পবিত্র কোরআন তেলওয়াত ক‌রেন মো: হা‌দিউল ইসলাম শাহ‌রিয়ার ও শু‌ভেচ্ছা বক্তব্য রা‌খেন ফাউন্ডেশনের সহ সভাপ‌তি আব্দুল মো‌মেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র পরিচালক ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান এম,এ মতিন।

সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইওনিয়াস মেকওভার ওয়ার্ল্ড ইউকে’র সিইও, জেসমিন ফেরদৌস, হোটেল ফারমিছ গার্ডেন এর স্বত্বাধিকারী ফারমিছ আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউকে-বাংলা বিজনেস সেন্টারের স্বত্বাধিকারী মোঃ মাহবুব আলম লস্কর, সে‌ভেন ভিউ এসি বাজারের প‌রিচালক শাহীন হো‌সেন, আয়কর আইনজীবী ও সাংবাদিক মো: জহিরুল ইসলাম রিপন।

অন‍্যান‍্যদের মধ্যে উপ‌স্থিত ছি‌লেন সি‌নিয়র সাংবাদিক জাকা‌রিয়া তালুকদার, সমাজ কর্মী রুম্মান হক, ফাউন্ডেশ‌নের সদস্য আহসান ইব্রাহীম, ফাউন্ডেশ‌নের সদস্য কাজী দিদার মিয়া, শিমুল আহমদ বাদশা, ‌মো: আব্দুল বাকী, বদরুল আহমদ, রেশমা জান্নাতুল রুমা, মো: শামসুল ইসলাম সানী সহ সামাজিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ।

মোহাম্মদ কাপ্তান হোসেন বলেন, সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন আজকের এই মানবিক উদ্যোগ ট্যুরিজম, উদ্যোক্তা ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নিয়ে অসহায় গরিবদের সাহায্য করার জন্য এবং যেকোন প্রাকৃতিক দুর্যোগের পর ত্রাণ কার্যক্রম দ্রুত ও সুসংগঠিত ভাবে মানবিক কার্যক্রমকে আরো গতিশীল করার প্রচেষ্টাকে আমরা সাধুবাদ জানাচ্ছি।

মো: শহিদুল ইসলাম বলেন, প্রাকৃতিক দুর্যোগের পর দ্রুত ত্রাণ সামগ্রী বিতরণ, আহতদের চিকিৎসা এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য মানবিক কার্যক্রমকে আরও দ্রুত ও কার্যকর করার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করতে ও কার্যক্রমের পরিধি বৃদ্ধি এবং বেশি সংখ্যক মানুষের কাছে সহায়তা পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102