বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু-চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালী অনুষ্ঠিত তেতুলিয়া ইউএনও এর বিরুদ্ধে ১৫ শতাংশ ঘুষ আদায়ের অভিযোগ কালুরঘাট সেতুর কাজ দ্রুত বাস্তবায়‌নে স্মারকলিপি প্রদান সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’ ল্যান্সনায়েক শহীদ গৌছ আলী মেমোরিয়াল ট্রাস্টের উদৌগে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জমি দখলের চেষ্টায় অভিযোগ স্বাধীনতার মাসে যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাবে সংসদ কলুষিত বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন দেশ পেতাম না —ড.একে আব্দুল মোমেন ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন জনসচেতনতামূলক কর্মসূচি পালিত লায়ন্স ক্লাব চিটাগাং কর্ণফুলী এলিট এর উদ্যোগে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত

তেঁতুলিয়ায়

করতোয়া নদী থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

মোঃ খাদেমুল ইসলাম
  • খবর আপডেট সময় : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ৭৮ এই পর্যন্ত দেখেছেন
পঞ্চগড় জেলার তেঁতুলিয়ায় উপজেলার শুকানি সীমান্ত থেকে মানিক হোসেন (৩২) নামে এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (১৬ আগস্ট) সকালে দেবনগড় ইউনিয়নের সীমান্তের করতোয়া ও সাও নদীর মিলনস্থলে লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশ ও বিজিবিকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।  নিহত মানিক একই ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকার বাসিন্দা।
স্থানীয়রা জানান, একটি দলের সঙ্গে অবৈধভাবে ভারতীয় গরু আনতে গিয়ে রাতের আঁধারে তার মৃত্যু হয়েছে। তবে আইনি ব্যবস্থা না নিয়ে এভাবে হত্যাকাণ্ড ঘটানোয় ক্ষোভ প্রকাশ করেছেন তারা।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার (১৩ আগস্ট) রাতে সীমান্তে গরু আনতে গেলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গুলি চালায়। এ সময় অন্যরা পালিয়ে গেলেও মানিকসহ কয়েকজন নিখোঁজ হন। নিখোঁজ হওয়ার দুদিন পর শনিবার তার লাশ উদ্ধার হলো। নিহতের মাথায় গুলির চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। দুপুরে লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে একই সীমান্ত দিয়ে আব্দুল হুদা ওরফে জমির উদ্দিন নামে একজনকে শনিবার সকালে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে বিএসএফ। তাকে পুলিশের কাছে হস্তান্তরসহ মামলার প্রক্রিয়া চলছে। তবে স্থানীয়দের দাবি, আরও অনেকে এখনও নিখোঁজ রয়েছেন।
এ বিষয়ে তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) নাজির হোসেন বলেন, খবর পেয়ে লাশের প্রাথমিক সুরতহাল করা হয়েছে। সুরতহালে মাথায় গুলির চিহ্ন পাওয়া গেছে। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিখোঁজ ব্যক্তির খোঁজে কোনো অভিযোগ পাওয়া গেছে কিনা জানতে চাইলে তিনি জানান, এ বিষয়ে এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি।
নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা বলেন, আমরাও স্থানীয়দের মাধ্যমে খবর পেয়েছি। তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। বিএসএফ আটক একজনকে ফেরত দিয়েছে, তাকে থানায় হস্তান্তর করা হচ্ছে। তার বিরুদ্ধে নিয়মিত মামলা হবে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102