সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন

গ্লোবাল প্রোপার্টিজ এক্সিলেন্স এওয়ার্ডে ভুষিত সাংবাদিক আজিজুল আম্বিয়া

লন্ডন সংবাদদাতা
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ১৬৪ এই পর্যন্ত দেখেছেন

সাংবাদিকতার মাধ্যমে সত্য, ন্যায় ও সামাজিক দায়বদ্ধতার প্রচারে তাঁর দীর্ঘদিনের অবদানকে স্বীকৃতি স্বরূপ বাংলাদেশের জাতীয় দৈনিক ভোরের কাগজ, ভারতের জয়বাংলা পত্রিকা এবং প্রথম আলো উত্তর আমেরিকা সংস্করণের যুক্তরাজ্য প্রতিনিধি ড. আজিজুল আম্বিয়া গ্লোবাল প্রোপার্টিজ এক্সিলেন্স এওয়ার্ড ২০২৫ (Global Properties Excellence Awards 2025) এ ভুষিত হয়েছেন।

সোমবার (১১ আগস্ট) ভারতের মুর্শিদাবাদে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়। সাংবাদিকতার মাধ্যমে সত্য, ন্যায় ও সামাজিক দায়বদ্ধতার প্রচারে তাঁর দীর্ঘদিনের অবদানকে স্বীকৃতি জানিয়ে এ পুরস্কার দেওয়া হয়েছে।

ড. আজিজুল আম্বিয়া তার অনুভূতি প্রকাশ করে বলেন, “এই স্বীকৃতি শুধু আমার নয়—এটি তাদের সবার, যারা সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকার অনুপ্রেরণা দিয়েছেন। এই পুরস্কার আমাকে আরও দায়িত্বশীল ও নিষ্ঠাবানভাবে কাজ করার প্রেরণা জোগাবে।”

উল্লেখ্য, কবি ড. আজিজুল আম্বিয়া আন্তর্জাতিক পরিমণ্ডলে বাঙালিদের কল্যাণ, মানবাধিকার রক্ষা, সংস্কৃতি প্রচার ও সংবাদ জগতে নিরলস অবদানের জন্য বিশেষভাবে পরিচিত।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102