মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন

বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর সংবাদ সম্মেলন

কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সুযোগ প্রদানের দাবি

মোঃ কাওছার ইকবাল
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ৭৬ এই পর্যন্ত দেখেছেন

২০২৫ সালের সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ প্রদানের দাবিতে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে মৌলভীবাজারে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন (গভঃ রেজিঃ নং এস-১০২৮/৯৮) মৌলভীবাজার জেলা শাখা। একই দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।

মঙ্গলবার(১২ জুলাই) দুপুরে শ্রীমঙ্গলের স্থানীয় একটি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের জেলা শাখার সভাপতি মোঃ এহসানুল হক (এহসান বিন মুজাহির)।

লিখিত বক্তব্যে এহসানুল হক বলেন, প্রাথমিক শিক্ষায় যুগান্তকারী অবদান রাখা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বিপুল সংখ্যক শিক্ষার্থীকে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ থেকে বঞ্চিত করা বৈষম্যমূলক সিদ্ধান্ত।

তিনি আরও জানান, ২০০৯ থেকে ২০১৯ সাল পর্যন্ত প্রাথমিক সমাপনী পরীক্ষা এবং ২০২২ সালের বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীরা ব্যাপক সাফল্য অর্জন করেছে। অথচ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ১৭ জুলাইয়ের পরিপত্রের মাধ্যমে এসব শিক্ষার্থীদের সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছে, যা বর্তমান বৈষম্যবিরোধী সরকারের নীতির সঙ্গে সাংঘর্ষিক। গত ১৭ জুলাইয়ের প্রাথম শিক্ষা অধিদপ্তরের পরিপত্রটি বাতিল করে প্রাথমিক বৃত্তি পরীক্ষাসহ কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের সমঅধিকার যেন অক্ষুন্ন থাকে সে বিষয়ে সরকারসহ সংশ্লিষ্ট দপ্তর কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করা হয়।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জেলা সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আব্দুল হান্নান, শ্রীমঙ্গল উপজেলা সভাপতি আলী আহমদ, অর্থ সম্পাদক আশিকুর রহমান চৌধুরীসহ বিভিন্ন কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষকগন।

পরে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়। একই দাবিতে রাজনগর, জুড়ীসহ বিভিন্ন উপজেলাতেও উপজেলা কমিটির উদ্যোগে সংবাদ সম্মেলন ও উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্বারকলিপি প্রদান করা হয়েছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102