শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন

সিলেট জেলার বিশ্বনাথ উপজেলায়

সোনাপুর চ্যারিটি গ্রুপের উদ্যোগে দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

সিলেট সংবাদদাতা
  • খবর আপডেট সময় : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ১২০ এই পর্যন্ত দেখেছেন
সিলেট জেলার বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের উদ্যোগে জহুরা উসমান খাঁন দাখিল মাদরাসার দাখিল উত্তীর্ণ ১৫ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সংবর্ধনা অনুষ্ঠান চ্যারেটি গ্রুপের এডমিন যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্জ্ব আজিজুর রহমানের পক্ষ থেকে মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসার সুপার মাওলানা মো. নিজাম উদ্দিন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাদরাসার সহকারী শিক্ষক মো. তাহির মিয়া, বিশ্বনাথ প্রেসক্লাবের সদস‍্য ফারুক আহমদ, চ‍্যারিটির সদস‍্য তারেকুল ইসলাম, হারুনুর রশিদ, লাহিন নাহিয়ান।
জহুরা উসমান খাঁন দাখিল মাদরাসার সহকারী শিক্ষক আব্দুল মালিকের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাদরাসার ম‍্যানেজিং কমিটির সদস্য মানিক মিয়া। সংবর্ধিত শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থী রিমা আফরিন।
শিক্ষার্থী জুবেল আহমদের পবিত্র কোরআন তিলাওয়াত এবং শিক্ষার্থী রুমান মিয়ার নাতে রাসুল (দ.) পরিবেশনের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে এসময় মাদরাসার সহকারী শিক্ষক মাওলানা দিদারুল ইসলাম, মাওলানা জৈন উদ্দিন, সৈয়দা জাকিয়া বেগম, মো. নাছির উদ্দিন, শিউলি বেগম, সালমা বেগম, লিজা বেগম, চ‍্যারিটি গ্রুপের সদস্য রুবেল মিয়া, মাহবুব হাসান শিক্ষার্থী ও অভিভাবক’সহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102