শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক দেশ রক্ষায় প্রগতিশীল সাংবাদিকদের ভুমিকা গুরুত্বপূর্ণ -মহিবুল হাসান চৌধুরী আহলে সুন্নাত এর কার্যক্রম বাস্তবায়নের আহ্বান শিক্ষিকার ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিমানের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু হচ্ছে সোমবার ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড সেনাবাহিনীর পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত ৩২ বছরের শিক্ষকতা জীবন থেকে অবসরে প্রধান শিক্ষক জহির আলী লন্ডনে চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

পঞ্চগড়ে

পরিমাপে কম দেওয়ায় ৪ পেট্রোল পাম্পকে জরিমানা

পঞ্চগড় সংবাদদাতা
  • খবর আপডেট সময় : সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ১০২ এই পর্যন্ত দেখেছেন
পঞ্চগড়ের বোদা উপজেলায় ৪টি পেট্রোল পাম্পে ওজনে কম ও এক্সক্লোসিভ এক্টের বিভিন্ন বিধি লঙ্ঘনের দায়ে এক লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার (৪ আগষ্ট) দুপুরে বোদা উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশনে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্র উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম ফুয়াদ। এসময় বোদা থানা পুলিশের একটি দল তার সঙ্গে উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্র উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম ফুয়াদ জানান, “বোদা উপজেলার বিভিন্ন পেট্রোল পাম্প ও ফিলিং স্টেশনে মোবাইল কোর্ট পরিচালনা করি। এসময় মাপে কম দেয়ার অভিযোগে এবং এক্সক্লোসিভ এক্টের বিভিন্ন বিধি লঙ্ঘনের দায়ে এবং ওজন ও পরিমাপ মানদন্ড আইনের বিভিন্ন বিধান ভঙ্গের দায়ে ৪টি ফিলিং স্টেশনকে সর্বমোট এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে আমাদের এ অভিযান চলমান থাকবে।”

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102