শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক দেশ রক্ষায় প্রগতিশীল সাংবাদিকদের ভুমিকা গুরুত্বপূর্ণ -মহিবুল হাসান চৌধুরী আহলে সুন্নাত এর কার্যক্রম বাস্তবায়নের আহ্বান শিক্ষিকার ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিমানের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু হচ্ছে সোমবার ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড সেনাবাহিনীর পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত ৩২ বছরের শিক্ষকতা জীবন থেকে অবসরে প্রধান শিক্ষক জহির আলী লন্ডনে চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

পঞ্চগড়ে

জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ অনুষ্ঠিত

পঞ্চগড় সংবাদদাতা
  • খবর আপডেট সময় : শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ৯১ এই পর্যন্ত দেখেছেন
শনিবার (২৬ জুলাই)  জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এবং মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের সহযোগিতায় অনুষ্ঠিত হয় “জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ” অনুষ্ঠান। সমাজ গঠনে আমি শপথ করছি’—এমন অঙ্গীকারে মুখরিত ছিল পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় পাঁচ শতাধিক নারী ও যুব অংশগ্রহণ করেন। তরুণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিলনমেলায় পরিণত হয় আয়োজনটি।
অনুষ্ঠানটি ছিল দুই পর্বে বিভক্ত। প্রথম পর্বে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কেন্দ্রীয় আয়োজনে যুক্ত হয়ে অংশগ্রহণকারীরা দেশের অন্যান্য জেলার মানুষদের সঙ্গে একযোগে শপথ পাঠ করেন। সকলে একসঙ্গে বলেন “আমি শপথ করছি, নিজের বিবেককে জাগিয়ে তুলব… সমাজ থেকে অন্যায় দূর করব…”—এমন জোরালো প্রত্যয়ে যেন পঞ্চগড়জুড়ে ছড়িয়ে পড়ে এক নতুন আলোর বার্তা।
দ্বিতীয় পর্বে ছিল আলোচনা সভা, যেখানে বক্তারা সমাজ গঠনে নাগরিক সচেতনতা, নারীর নিরাপত্তা ও শিশুর সুরক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন। বক্তারা বলেন, পরিবার থেকে শুরু করে সমাজ সর্বত্র নৈতিকতা ও দায়িত্বশীলতা ফিরিয়ে আনতে হবে। বিশেষ করে তরুণদের ইতিবাচক অংশগ্রহণেই গড়ে উঠবে সুন্দর বাংলাদেশ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড়ের সিভিল সার্জন ডা. মোঃ মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক অনিরুদ্ধ কুমার রায় এবং জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উপ-পরিচালক সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102