বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি

বাংলাদেশ দূতাবাসে জুলাই-আগস্ট অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উদযাপিত

হাকিকুল ইসলাম খোকন
  • খবর আপডেট সময় : শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ৮৩ এই পর্যন্ত দেখেছেন

বাংলাদেশ দূতাবাসে ওয়াশিংটন ডিসিতে শুক্রবার (২৫ জুলাই) July Beyond Borders শিরোনামে জুলাই-আগস্ট অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান বাংলাদেশের গণতন্ত্র ও জনগণের ন্যায্য অধিকারের একটি মাইলফলক। ছাত্র ও জনতার অভূতপূর্ব অংশগ্রহণে জুলাই-আগস্টের যে গণঅভ্যুত্থান, তার পরিণতিতে পতন হয় শেখ হাসিনা সরকারের।

বাংলাদেশ দূতাবাস অডিটোরিয়ামে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের গৌরবময় অধ্যায়ের ‍দিনগুলোকে উপজীব্য করে আন্দোলন ও গণহত্যার পোস্টার ও আলোকচিত্র প্রদর্শন করা হয়। গণহত্যার উপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। যুক্তরাষ্ট্রে অবস্থান করে যারা বাংলাদেশের গণঅভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তাদের অনেকেই আমন্ত্রিত হয়ে এসেছিলেন দূতাবাসে, তারা গণঅভ্যুত্থানের স্থিরচিত্র ও ভিডিও দেখেন।

অনুষ্ঠানে বাংলাদেশ কমিউনিটির সদস্যবৃন্দ, বিভিন্ন পেশাজীবী, প্রবাসী বাংলাদেশি ও দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102