রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো যাবে না- ব্যারিস্টার মীর হেলাল এমপি ফের শালবাহান ইউপির দায়িত্বে আশরাফুল ইসলাম সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জনগণের সমর্থনে আওয়ামী লীগ শীঘ্রই শক্তিশালী হয়ে ফিরবে—-শেখ হাসিনা শ্রীমঙ্গলে অবৈধভাবে উত্তোলিত বালু নিলামে বিক্রি রাষ্ট্রীয় সম্মাননায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেরাজুল হোসেন এর দাফন সম্পন্ন

হরিপুরে গ্রাম পুলিশদের মাঝে বাই সাইকেল ও পোশাক বিতরণ অনুষ্ঠিত

ঠাকুরগাঁও সংবাদদাতা
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ৮৫ এই পর্যন্ত দেখেছেন

হরিপুরে গ্রাম পুলিশদের মাঝে বাই সাইকেল ও পোশাক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৫৪ জন গ্রামপুলিশকে বাইসাইকেল ও পোশাক  প্রদান কর হয়েছে। গ্রাম পর্যায়ে আইন-শৃঙ্খলা রক্ষা, তথ্য সংগ্রহ ও জরুরি বার্তা পৌঁছানোর কাজে নিয়োজিত গ্রাম পুলিশদের চলাচল আরও গতিশীল করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

বুধবার (২৩ জুলাই) উপজেলা চত্তরে বিতরণ অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার বিকাশ চন্দ্র বর্মণ, প্রাথমিক শিক্ষা অফিসার সুলতান সালাহউদ্দীন,মৎস্য অফিসার রাকিবুল ইসলাম,  জনস্বাস্থ্য প্রকৌশলী সানোয়ার হোসেন জনি প্রধান, হরিপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি জসীমউদ্দীন ইতিসহ উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ।

উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে আয়োজিত এ কার্যক্রমে প্রত্যেক গ্রাম পুলিশ সদস্যের হাতে একটি করে নতুনবাইসাইকেল,পোশাক  এবং প্রয়োজনীয় সামগ্রী দেওয়া হয়।এর মাধ্যমে গ্রাম পুলিশের দায়িত্ব পালনের সক্ষমতা যেমনবাড়বে, তেমনি মাঠপর্যায়ে সরকারি সেবার গতি ও মানওউন্নত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সরকারের চলমান উন্নয়ন প্রচেষ্টার অংশ হিসেবে গ্রাম পুলিশদের কার্যক্রমকে আরো কার্যকর করতে এ ধরনের সহায়তা গুরুত্বপূর্ণভূমিকা রাখবে। বিশেষ করে দুর্গম ও প্রত্যন্ত এলাকায় গ্রামপুলিশদের সাড়া দেওয়ার সময় কমে আসবে এবং তাঁরাদ্রুত পৌঁছাতে পারবেন দায়িত্বপূর্ণ স্থানে।

এই কার্যক্রম শুধু একটি উপহার নয়, এটি মাঠ প্রশাসন ওআইন-শৃঙ্খলা বাহিনীর মধ্যে সমন্বয় ও বিশ্বাসের একটি মজবুত নিদর্শন হিসেবেও বিবেচিত হচ্ছে। ভবিষ্যতে আরওবিভিন্ন উপকরণ ও প্রশিক্ষণের মাধ্যমে তাদের দক্ষতা বৃদ্ধি অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে ইঙ্গিত দেওয়াহয়েছে।

উল্লেখ্য, দেশের বিভিন্ন উপজেলায় ধাপে ধাপে গ্রাম পুলিশের জন্য এ ধরনের সহায়তা প্রদান কার্যক্রম পরিচালনা করছে সরকার, যার ধারাবাহিকতায় হরিপুর উপজেলা এতে যুক্ত হলো।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102