বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন

সিলেটে যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

সিলেট সংবাদদাতা
  • খবর আপডেট সময় : রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ৬০ এই পর্যন্ত দেখেছেন

সিলেটে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘরের চালের আড়ার সাথে ফাঁস লাগানো অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। শনিবার (১৯ জুলাই) দুপুরে নগরীর কানিশাইল এলাকার ১নং রোডের প্রত্যাশা ৪২ আ/এ নং বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত কিশোরের নাম মো. আরাফাত হামজা (২০)  মৃত এরশাদ আলীর ছেলে। তিনি তার বড় ভাইয়ের সাথে নগরীর তালতলায়  মোটর পার্টসের ব্যবসা করতেন।

বিষয়টি নিশ্চিত করে কোতয়ালী মডেল থানার বর্তমান অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়াউল হক বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করেছে। তিনি জানান, তার লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী  মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট থেকে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102