বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন

শ্রীমঙ্গল পৌরসভার ৫৫ কোটির বাজেট ঘোষণা

মোঃ কাওছার ইকবাল, শ্রীমঙ্গল
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ৬৩ এই পর্যন্ত দেখেছেন

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল পৌরসভায় ২০২৫-২০৬ অর্থ বছরের ৫৫ কোটি ৫৭ লাখ ৫ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার  (১৫ জুলাই) পৌরসভার মহসিন অডিটোরিয়ামে এ বাজেট ঘোষণা করেন প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন।

প্রস্তাবিত বাজেটে উন্নয়ন খাতে ৩১ কোটি ৯ লক্ষ ও রাজস্ব খাতে ২৪ কোটি ৪৮ লক্ষ ৫ হাজার টাকা আয় ধরা হয়েছে। উদ্বৃত্ত দেখানো হয়েছে ৫৫ লক্ষ ৯৩ হাজার ৩৪ টাকা।

বাজেটে পৌরসভার পানি সরবরাহে ২ কোটি ৯২ লক্ষ ৪০ হাজার,  স্বাস্থ্য ও স্যানিটেশনে ২ কোটি ১২ লক্ষ, ডেঙ্গু, করোনা ভাইরাস ও নালা নর্দমা পরিস্কারে ১ কোটি ৯৭ লক্ষ ও সংস্থাপন ব্যয় ৮ কোটি ১০ লক্ষ ১৮ হাজার টাকা বরাদ্দ রাখা হয়েছে।

এছাড়া শিক্ষায় ২০ কোটি, যানজট নিরসনে ১৪ লক্ষ, সড়কবাতি উন্নয়নে ১০ লক্ষ, জরুরী ত্রান খাতে ২০ লক্ষ, নারী উন্নয়ন ৩ লক্ষ ৫০ হাজার, প্রশিক্ষণ ৫ লক্ষ, খেলাধুলা ও সংস্কৃতি ৫ লক্ষ ৫০ হাজার টাকা বরাদ্দ রয়েছে।

বাজট ঘোষনা অনুষ্টানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী, সুশীল সমাজ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102