সোমবার, ১১ মে ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
কৃষকদের মাঝে ভার্মি কম্পোস্ট সেপারেটর মেশিন বিতরণ অনুষ্ঠিত মিজান সভাপতি ও কাশেমকে সম্পাদক নির্বাচিত করে শ্রীমঙ্গল রেফারিজ এসোসিয়েশনের কমিটি গঠিত রবি’র উদ্যোগে হামজা চৌধুরীর সঙ্গে ভক্তদের আড্ডা অনুষ্ঠিত ঠাকুরগাঁও উপজেলার চৌধুরীহাট ব্যবসায়ী সমিতির কমিটি গঠিত পার্বত্যবাসী নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য দিয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখছে- দীপেন দেওয়ান এমপি তেতুলিয়ায় উন্মুক্ত জবাবদিহি মুলক সভা অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সড়ক পুনর্বাসন কাজের শুভ উদ্বোধন ওয়েলস সিনেড নির্বাচনে নতুন রাজনৈতিক মানচিত্র উন্মোচিত তেতুলিয়ার কৃষি কর্মকর্তাদের বিরুদ্ধে দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ সেনাবাহিনীর উদ্যোগে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ অনুষ্ঠিত

গ্রেটার ম‍্যানচেষ্টারে

চট্রগ্রাম এসোসিয়েশন এর মেজবানী অনু‌ষ্ঠিত

শহিদুল ইসলাম
  • খবর আপডেট সময় : সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ১১০ এই পর্যন্ত দেখেছেন

যুক্তরাজ্যের গ্রেটার ম‍্যানচেস্টারে জমকালো আয়োজনের ম‌ধ্যে দি‌য়ে রবিবার (১৩ই জুলাই) গ্রেটার ম‍্যানচেস্টার চট্রগ্রাম এসোসিয়েশন (জিএম‌সিএ)এর আয়োজনে চট্টগ্রামের ঐতিহ্যেবাহী মেজবানী সম্পন্ন হয়েছে। এই মেজবানে প্রবাসী বাংলাদেশীর উপস্থিতে একটি মিনি বাংলাদেশে পরিনত হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হুমায়ন কবির। সংগঠনের চেয়ারম্যান এস এম ফয়সাল কবির নিক্সন এর সভাপতিত্বে ও সেক্রেটারি ফরহাদ ইকবাল চৌধুরী এবং মাফিজুর রহমান এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডেপুটি ইন্সপেক্টর জেনারেল জুলফিকার আলী হায়দার।  বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি আতিয়া হুসনা, মেয়র অফ টেমসাইড কাউন্সিলর শিবলী আলম, চেস্টারের লর্ড মেয়র কাউন্সিলর শেরীন আখতার, মুরস, মোহাম্মদ জোবায়েদ হোসেন, মুজাহিদ খান, ডেপুটি লিডার লুৎফুর রহমান প্রমূখ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন ইউকে এর ট্রাস্টি ব‍্যারিস্টার মনোয়ার হোসেন, চট্টগ্রাম সমিতির চেয়ারম্যান মোঃ নাজিম উদ্দিন, চট্টগ্রাম সমিতি ইউকের সেক্রেটারি মৌসুমী আফরিন, চট্টগ্রাম সমিতি ইউকের সাবেক চেয়ারম‍্যান ইন্জিনিয়ার মোঃ আলমগীর, গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন ইউকের ট্রাস্টি শওকত মোহাম্মদ টিপু, গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন ইউকের ট্রাস্টি মোঃ আলী রেজা, ট্রাস্টি মনির মাহমুদ, লিভারপুল চট্টগ্রাম সমিতি ইউকে সভাপতি মোঃ ওসমানসহ, গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন ইউকে , চট্টগ্রাম সমিতি ইউকে, কক্সবাজার সমিতি ইউকে, সিতাকুন্ড সমিতি ইউকে, ফটিকছড়ি কমিউনিটি ইউকে, লিবারপুল চট্টগ্রাম সমিতি ইউকে’র নেতৃবৃন্দ।

মেজবান পরিবেশনায় সার্বিক সহযোগিতায় ছিলেন, এটিএম হুমায়ুন কবির, মহিদুল মাওলা, নাজমুল চৌধুরী টিটু, ইমাম উদ্দিন, জাহাঙ্গীর ইসহাক, মনিরুজ্জামান পাপ্পু, মোহাম্মদ খান টিটু, দীপু সরওয়ারউদ্দিন, মহি উদ্দিন, আবু জাহেদ, জয়নাল নিপু, জাহাঙ্গীর চৌধুরী, শাহেদ মালেক, মোস্তাক আহমেদ, মোকাম্মেল আলাম, আমান উল্লাহ জাকির, শামস ইলিয়াস, শাজাহান, মোর্শেদ সিদ্দিক, আবু জায়েদ, তৌহিদুল ইসলাম, শাইফুল ইসলাম।

উল্লেখ্য, দ‍্যা গ্র্যান্ড ভেন্যু ওল্ডহামে অনুষ্ঠিত এবারের মেজবানে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে পরিবার-পরিজন নিয়ে প্রায় ৩-৪ হাজারের বেশি মানুষ অংশগ্রহণ কররন।

যুক্তরাজ্যের মাটিতে ঐতিহাসিক এই মেজবানি একটি আঞ্চলিক উৎসব যেখানে অতিথিদের সাদা ভাত এবং গরুর মাংস খাওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়। মেজবানে সাধারণত গরুর মাংস দিয়ে নানা পদের খাবার তৈরি করা হয়ে থাকে। বিশেষ করে, রান্না করা গরুর মাংস, চনার ডাল, গরুর নলা তৈরি করা হয়ে থাকে।

দেশীয় ঐতিহ্য দ‍্যা গ্র্যান্ড ভেন্যু ওল্ডহাম এ ধারাবাহিক ভাবে সপ্তম বারের মতো আয়োজন ছিল এটি। লন্ডন থেকে বিশাল গাড়ি বহরে করে প্রায় ৫৪ জনের (জিএম‌সিএ) এর একটা টিম এই মেজবানে অংশগ্রহন করে। এদিকে আগত অতিথিদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন আয়োজক কমিটি।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102