সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে বজ্রপাতে এক শ্রমিকের মৃত্যু ফুয়েল কার্ড চেক করার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার ওপর হামলা পানি সম্পদ প্রতিমন্ত্রীকে কটাক্ষের দায়ে যুবক আটক স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদ পঞ্চগড়ে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন ভারি বৃষ্টিপাতে আকস্মিক বন্যার আশঙ্কা আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত দলিল লেখক সমিতির সভাপতি সামসুল হক ও সম্পাদক গোলাম রাব্বানি নির্বাচিত খাল খননে অনিয়মের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর হামলা লোকসভা নির্বাচন উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরে তিন দিন আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা

অপহৃত ব্রিটিশ বাংলাদেশি জাহাঙ্গীরকে উদ্ধার করেছে পুলিশ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ৩০ আগস্ট, ২০২১
  • ৪৩৭ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: ব্রিটিশ বাংলাদেশি বংশোদ্ভূত জাহাঙ্গীরকে অপহরণের ৪৮ ঘন্টার মধ্যে মৌলভীবাজার মডেল থানা পুলিশ উদ্ধার করেছে।

এ বিষয়ে অপহরণের প্রকৃত কারণ উদঘাটনে ব্যাপক তদন্ত করছে।
বৃহস্পতিবার ২৬ আগষ্ট মৌলভীবাজার সদর উপজেলার মনুমুখ ইউনিয়নের সোমারাই আড়াইহাল চৌরাস্তার উপর থেকে জাাহাঙ্গীর অপহরণ করা হয়।


এ ঘটনার পর জাহাঙ্গীরের মা বাদী হয়ে মৌলভীবাজার মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন। তিনি জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে লন্ডন প্রবাসী জাহঙ্গীরকে অপহরণের অভিযোগ এনে ৬ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন।  পরে পুলিশ মামলার এজহারভুক্ত ২ জনকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়।
স্থানীয় এলাকাবাসি জানান, আথানঘিরি এলাকার নির্জন স্থান থেকে হাত পা বাঁধা অবস্থায় দেখে পুলিশকে খবর দিলে পুলিশ জাহাঙ্গীরকে উদ্ধার করে।


মৌলভীবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান এর নেতৃত্বে মডেল থানা পুলিশের একটি টিম সদর উপজেলার আথানঘিনি এলাকা থেকে শনিবার রাতে জাহাঙ্গীরকে উদ্ধার করে মডেল থানায় নিয়ে আসে।

মৌলভীবাজার সদর সার্কেল এএসপি মোহাম্মদ জিয়াউর রহমান বলেন, আথানঘিরি এলাকার একটি দোকানের পাশ থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। অপহরনের মুল কারণ ও প্রকৃত রহস্য উদঘাটনে ব্যাপক তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102