শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক দেশ রক্ষায় প্রগতিশীল সাংবাদিকদের ভুমিকা গুরুত্বপূর্ণ -মহিবুল হাসান চৌধুরী আহলে সুন্নাত এর কার্যক্রম বাস্তবায়নের আহ্বান শিক্ষিকার ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিমানের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু হচ্ছে সোমবার ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড সেনাবাহিনীর পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত ৩২ বছরের শিক্ষকতা জীবন থেকে অবসরে প্রধান শিক্ষক জহির আলী লন্ডনে চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

পঞ্চগড়ে চা উৎপাদন ও পরিবহনে অনিয়মের দায়ে ৯০ বস্তা চা জব্দ ও জরিমানা আদায়

পঞ্চগড় সংবাদদাতা
  • খবর আপডেট সময় : বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ১০১ এই পর্যন্ত দেখেছেন
পঞ্চগড় জেলার  চা প্রক্রিয়াজাতকরণ কারখানায় অভিযান চালিয়ে দুই মালিককে ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ চা বোর্ড। এছাড়াও তিনটি কুরিয়ার সার্ভিস থেকে অবৈধভাবে পরিবহনের অভিযোগে ৯০ বস্তা চা জব্দ করা হয়েছে। বাংলাদেশ চা বোর্ডের উপ-সচিব ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক সাবিনা ইয়াছমিন এই জরিমানা করেন।
চা বোর্ড সুত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পঞ্চগড়ের চা প্রক্রিয়াজাতকরণ কারখানাগুলোতে বিভিন্ন অনিয়ম পরিলক্ষিত হওয়ায় এই অভিযান চালানো হয়। মৈত্রী টি ইন্ডাষ্ট্রিজকে অনুমোদন ছাড়া কারখানা সম্প্রসারণ এবং উৎপাদিত চায়ের সাথে নিলাম বাজারে পাঠানোর পরিমাণে গরমিল করায় চা আইন-২০১৬ অনুযায়ী দুই লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া নর্থ বেঙ্গল টি ইন্ডাষ্ট্রিজে অস্বাস্থ্যকর পরিবেশে চা প্রক্রিয়াজাতকরণের অভিযোগে ভোক্তা অধিকার আইনে কুড়ি হাজার টাকা জরিমানা করা হয়।
অবৈধভাবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চা পরিবহনের অভিযোগে সুন্দরবন কুরিয়ার সার্ভিস, করতোয়া কুরিয়ার সার্ভিস ও এ জে আর কুরিয়ার সার্ভিসে অভিযান চালিয়ে ৯০ বস্তা চা জব্দ করা হয়। চা বোর্ড মালিকদের বৈধ কাগজপত্র যাচাইয়ের জন্য স্থানীয় কাস্টমস সুপারকে নির্দেশনা প্রদান করা হয়েছে।
অভিযানে চা বোর্ডের পরিসংখ্যান কর্মকর্তা আফ্রিদা ইয়াসমিন, বৈজ্ঞানিক কর্মকর্তা সেলিনা আকতার, আঞ্চলিক কর্মকর্তা আরিফ খান, উন্নয়ন কর্মকর্তা আমির হোসেন, কাস্টমসের সুপার মনিরুজ্জামান এবং পঞ্চগড় সদর থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
চা বোর্ডে পঞ্চগড়ের আঞ্চলিক কর্মকর্তা আমির হোসেন জানান, অবৈধভাবে চা পরিবহন এবং চা আইন লঙ্ঘন করে চা উৎপাদনসহ বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে চা বোর্ড তৎপর রয়েছে। জেলা প্রশাসনের সহযোগিতায় গুণগত মানের চা উৎপাদন নিশ্চিত করতে তারা কাজ করছেন। চা আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102