শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক দেশ রক্ষায় প্রগতিশীল সাংবাদিকদের ভুমিকা গুরুত্বপূর্ণ -মহিবুল হাসান চৌধুরী আহলে সুন্নাত এর কার্যক্রম বাস্তবায়নের আহ্বান শিক্ষিকার ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিমানের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু হচ্ছে সোমবার ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড সেনাবাহিনীর পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত ৩২ বছরের শিক্ষকতা জীবন থেকে অবসরে প্রধান শিক্ষক জহির আলী লন্ডনে চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

নবীগন্জে

জাম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত এক

হবিগঞ্জ সংবাদদাতা
  • খবর আপডেট সময় : রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ১০০ এই পর্যন্ত দেখেছেন
হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় জাম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অলি চৌধুরী (৪৪) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহিদ মিয়া (৩০) নামে অপর একজন গুরুতর আহত হয়েছেন। আহত আহিদ মিয়াকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (১৪ জুন) বেলা ১২টার দিকে উপজেলার রাইয়াপুর গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। অলি চৌধুরী মৃত রঙ্গ চৌধুরীর ছেলে। কাদিপুর গ্রামের আব্দুল জব্বারের ছেলে আহত আহিদ মিয়া।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বড় বাড়ির মসজিদের পাশে একটি বড় জাম গাছ রয়েছে। দুপুরে অলি চৌধুরী ও আহিদ মিয়া ওই গাছে জাম পাড়তে ওঠেন। এ সময় গাছের ডালে জড়ানো বৈদ্যুতিক তারে স্পর্শ করে হঠাৎ দুজনেই বিদ্যুৎস্পৃষ্ট হন। তাদের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে দ্রুত গাছ থেকে নামিয়ে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক অলি চৌধুরীকে মৃত ঘোষণা করেন। আহত আহিদ মিয়াকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশের এসআই কৌশিক মল্লিক হাসপাতালে গিয়ে সুরতহাল রিপোর্ট তৈরি করেন। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
এবিষয়ে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মো. কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান ওপর আহত ব্যক্তির চিকিৎসা চলছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102