সোমবার, ১১ মে ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
সেনাবাহিনীর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠিত কৃষকদের মাঝে ভার্মি কম্পোস্ট সেপারেটর মেশিন বিতরণ অনুষ্ঠিত মিজান সভাপতি ও কাশেমকে সম্পাদক নির্বাচিত করে শ্রীমঙ্গল রেফারিজ এসোসিয়েশনের কমিটি গঠিত রবি’র উদ্যোগে হামজা চৌধুরীর সঙ্গে ভক্তদের আড্ডা অনুষ্ঠিত ঠাকুরগাঁও উপজেলার চৌধুরীহাট ব্যবসায়ী সমিতির কমিটি গঠিত পার্বত্যবাসী নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য দিয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখছে- দীপেন দেওয়ান এমপি তেতুলিয়ায় উন্মুক্ত জবাবদিহি মুলক সভা অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সড়ক পুনর্বাসন কাজের শুভ উদ্বোধন ওয়েলস সিনেড নির্বাচনে নতুন রাজনৈতিক মানচিত্র উন্মোচিত তেতুলিয়ার কৃষি কর্মকর্তাদের বিরুদ্ধে দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ

নিউইর্য়কে কৃষ্টি থিয়েটার ফেস্টিভ্যাল ২৭ জুন

হাকিকুল ইসলাম খোকন
  • খবর আপডেট সময় : সোমবার, ৯ জুন, ২০২৫
  • ১২১ এই পর্যন্ত দেখেছেন

নাটকের মাধ্যমে সমাজ গঠন এবং বহুজাতিক সমাজে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে জীবনঘনিষ্ঠ নাটক মঞ্চায়নের গুরুত্ব সম্পর্কে অবহিত করতে শুক্রবার (২৭ জুন) থেকে নিউইয়র্কে তিনদিনব্যাপী ‘কৃষ্টি থিয়েটার ফেস্টিভ্যাল’ শুরু হতে যাচ্ছে।

একই সঙ্গে এটি বাঙালি সংস্কৃতিকে বিশ্বে তুলে ধরার একটি প্রচেষ্টা। বাংলাদেশের মঞ্চনাটকের পরিচিত মুখ, প্রয়াত নাট্যব্যক্তিত্ব ইশরাত নিশাতের স্মৃতির প্রতি উৎসর্গ করা হয়েছে এ উৎসবটি। নিউইয়র্কের জ্যামাইকার সেন্টার ফর আর্টস অ্যান্ড লার্নিং (161-4 Jamaica Ave, Jamaica, NY 11432) মিলনায়তনে এটি অনুষ্ঠিত হবে।

উৎসবে যুক্তরাষ্ট্র, কানাডা এবং বাংলাদেশের বিভিন্ন নাট্যদল অংশ নেবে। পাশাপাশি ‘বাংলা নাটকের চেনা-অচেনা অভিমুখ’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হবে। নাট্যকার ও পরিচালক মিথুন আহমেদের সঞ্চালনায় এতে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন কবি-নাট্যকার ও অনুবাদক বদরুজ্জামান আলমগীর। আলোচক হিসেবে উপস্থিত থাকবেন অধ্যাপক আব্দুস সালাম, অভিনেতা-পরিচালক রোকেয়া আক্তার বেবি এবং নাট্যগবেষক ও লেখক ড. বাবুল বিশ্বাস।

নাটক মঞ্চায়নের ফাঁকে পরিবেশিত হবে নাটকে ব্যবহৃত জনপ্রিয় কিছু গানও। অর্থাৎ নাটক, গান, ইতিহাস ও ঐতিহ্যের সংমিশ্রণে এ উৎসব হয়ে উঠবে নাট্যপ্রেমীদের জন্য এক অনন্য অভিজ্ঞতা।

আয়োজক সংগঠন ‘কৃষ্টি’র প্রধান নির্বাহী এবং অভিনেতা-পরিচালক শীতেষ ধর বলেন, নাটক সম্পর্কিত অভিনয়-গান এবং বাংলা নাটকের ইতিহাস-ঐতিহ্য ইত্যাদি সম্পর্কে অনেক অজানা তথ্য জানতে এ উৎসবের গুরুত্ব অপরিসীম।

উৎসবে যে নাটকগুলো মঞ্চস্থ হবে, তার মধ্যে রয়েছে কানাডার ‘তিন মাতালের কাণ্ড’, ঢাকার ড্রামার ‘সংকটে শয়তান’, কৃষ্টির ‘দ্য গেম’, ‘হেমলেট অ্যান্ড ওফেলিয়া’, এবং ‘গোধূলি বেলায়’।

উৎসব ঘিরে ইতোমধ্যেই প্রবাসী নাট্যকর্মী, সাংস্কৃতিক সংগঠক, অভিনেতা-অভিনেত্রী, নাট্যকার, পরিচালক, প্রযোজক, শিল্পী ও সাহিত্যিকদের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে। তাঁদের বিশ্বাস, সৃষ্টিশীল নাট্যকর্মীদের এ সমন্বিত প্রয়াস থেকে দর্শক-শ্রোতা অনেক নতুন অভিজ্ঞতা ও অনুপ্রেরণা লাভ করবেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102