

বাংলাদেশের জনপ্রিয় শিল্পীদের গান নিয়ে শীঘ্রই যাত্রা শুরু করতে চলেছে ইউটিউব অফিসিয়াল চ্যানেল ও ফেইসবুক পেইজ কে এ মাল্টিমিডিয়া (KA Multimedia) ।
চ্যানেলে ইতিমধ্যে বাংলাদেশের জনপ্রিয় শিল্পীদের গান রেকর্ড করা হয়েছে এবং আরও অনেক গান রেকর্ড করা হচ্ছে।
চ্যানেল সংশ্লিষ্টরা জানান যদিও সিলেটের অনেক বড় বড় চ্যানেল আগে থেকে আছে। কিন্ত এবার নতুন আঙ্গিকে দেশের সেরা সেরা শিল্পীদের গান নিয়ে হাজির হচ্ছে কে,এ মাল্টিমিডিয়া মিউজিক চ্যানেল। পরিচিত শিল্পীদের পাশা-পাশি নতুনদের ও অগ্রাধিকার দেওয়া হচ্ছে এই চ্যানেলে।
নতুন এই মিউজিক চ্যানেলের মাধ্যমে যেসব শিল্পীদের প্রতিভা আছে কিন্ত তাদের প্রতিভা বিকাশে ভাল প্লাটফর্ম পাচ্ছে না তার প্রতিভা বিকশিত করার সেই সব শিল্পীদের খোজে খোজে বের করে গানের সুযোগ করে দেওয়া হচ্ছে!
চ্যানেল এর ব্যাবস্থাপক জানান দেশে অনেক প্রতিভাবান গীতিকার আছেন যাদের গান থেকে বঞ্চিত হচ্ছেন সংগীত প্রেমিক স্রোতা এবং এইসব প্রতিভাবান গীতিকাররা তাদের মনের ভাব লিখে প্রকাশ করার সুযোগ পাচ্ছেন না বা ভাল কোন প্লাটফর্ম খোজে পাচ্ছেন তাদের কে সুযোগ করে দিচ্ছে কে, এ মাল্টিমিডিয়া।
এক প্রশ্নের জবাবে জানান যে ইতিমধ্যে দেশের যেসব শিল্পীদের গান রেকর্ড করা হয়েছে তাদের মধ্যে অন্যতম নয়া দামান, সিলেটী পুরি, কালাছান, নয়া বাতাস অসংখ্য দর্শক জনপ্রিয় গানের শিল্পী তসিবা বেগম, আমি এক এমন পাখী সহ অসংখ্য দর্শক জনপ্রিয় গানের শিল্পী সাথি খান, ক্লোজ আপ ওয়ান রিয়েলিটি শো থেকে উটে আসা এবং পরবর্তীতে অসংখ্য দর্শক জনপ্রিয় গানের কোকিল কণ্ঠ শিল্পী সালমা, শাঁই রাব্বানা ও আজরাইলে খায়না ঘুষ সহ অসংখ্য আধ্যাত্মিক গানের দর্শক জনপ্রিয় শিল্পী রাজু মন্ডল, আগন মাসের ধান তুলিয়া করমু তুমায় বিয়া, আমার ময়না টিয়া দর্শক জনপ্রিয় গানের শিল্পী আলী ইনসান, চ্যানেল আই রিয়েলিটি শো র বাংলার গানের চ্যাম্পিয়ন শারমিন, শিমুল হাসানের ভালবাসার ধরন ভালা না সহ অসংখ্য জনপ্রিয় সংগীত শিল্পী সামিয়া চৌধুরী, সংগীত শিল্পী মুহুয়া মুনা, ইন্ডিয়ান শিল্পী মানসী বসাক ও আরিয়ান মাহিদুল।
যাদের গান খুব শিগ্রই রেকর্ড হবে তাদের মধ্যে অন্যতম হলেন, ফোক শিল্পী খ্যাত লায়লা যার অসংখ্য গান দর্শক জনপ্রিয়তা পেয়েছে। শাহ আব্দুল করিম সহ অসংখ্য দর্শক জনপ্রিয় গানের শিল্পী কাজী শুভ, চ্যানেল আই রিয়েলেটি শো সেরা কণ্ঠ ও খাঁটি সিলেটী গানের শিল্পী বন্যা তালুকদার, সিলেটের জনপ্রিয় শিল্পী শামিম সিদ্দিকি সহ অনেক প্রতিভাবান শিল্পীদের গান রেকর্ড হচ্ছে এবং ভবিষ্যতে হবে।
বাংলাদেশের সেরা সেরা মিউজিসিয়ানদের দিয়ে মিউজিক করা হচ্ছে তার মধ্যে অন্যতম হচ্ছেন, এ এন ফরহাদ, রুহান রাজ, আহমেদ সজিব, শিব্লু মাহমুদ, এস ডি সাগর, ওয়াহিদ শাহিন, অনিম খান, আদিব কবির, সালমান শেইখ, তাহমিনা ফোক স্টুডিও সহ আরও অনেকে।
দীর্ঘদীন পর ভিন্ন ধারার একটি মিউজিক চ্যানেল আসতেছে কে,এ মাল্টিমিডিয়া। আর এই চ্যানেলটিকে দর্শক জনপ্রিয় করে তূলতে কাজ করছে ইয়াং জেনারেশনের একটি টীম তার মধ্যে অন্যতম হচ্ছেন বন্ধু মিউজিক স্টুডিও কর্নধার শাহিন আহমেদ ও শিল্পী আলী ইনসান সাথে আছেন সিলেটের মিউজিক জগতের সকল শুভাকাংখিরা।
সিলেটে বাউল গানের অসংখ্য জ্ঞানী, গুণী, লেখক ও কবি সাধকের জন্ম তাদের পথ অনুসরণ করেই এই চ্যানেলটি কাজ করবে। সেই জন্য সিলেটের বর্তমান সময়ের শিল্পী, গীতিকার, সুরকার ও কবি সাধকরা এই চ্যানেলটিকে সাধুবাদ জানিয়েছে এবং তারা এই চ্যানেলের সাথে আছেন এবং চ্যানেলটি দর্শক জনপ্রিয়তা পেতে তারা ও কে,এ মাল্টিমিডিয়া চ্যানেলের সাথে কাজ করবেন বলে ও আশাবাদ ব্যাক্ত করেন।
তবে কে,এ মাল্টিমিডিয়া টিম এর পক্ষ থেকে সর্বাত্মক প্রচেষ্টা থাকবে দর্শকদের চাহিদা অনুযায়ী মানসম্মত গান উপহার দিতে এবং পাশাপাশি সিলেটী গান বিশ্বব্যাপী দর্শকদের মাঝে পৌঁছে দিতে।
৩ জুন (মঙ্গলবার) কে, এ মাল্টিমিডিয়া আনুষ্ঠানিকভাবে আত্ম প্রকাশ হবে। ওপেনিং গান থাকবে বর্তমান সময়ের সেরা শিল্পী সিলেটের নয়া দামান খ্যাত দর্শক জনপ্রিয় সিলেটেরই শিল্পী তসিবা বেগম এবং রাপিং এ কণ্ঠ দিয়েছেন বর্তমান সময়ে সেরা র্যাপার রিজান। গানটির শিরোনাম আমি পইট্ট্রা যাবু জান। গানটি লিখেছেন ও সুর করেছেন এবং মিউজিক করেছেন বর্তমান সময়ের সেরা মিউজিসিয়ানদের মধ্যে রুহান রাজ। উদ্ভুদনি গান হওয়ায় রুহান দর্শকদের চাহিদা অনুযায়ী গানটি লিখেছেন এবং সুর করেছেন।
কে এ মাল্টিমিডিয়ার পক্ষ থেকে দর্শকদের প্রতি অনুরোধ জানিয়ে বলা হয়েছে সবাই বাংলা গান শুনবেন বাংলা গানের সাথে থাকবেন কে,এ মাল্টিমিডিয়ার সাথে থাকবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইবও ফেইজবুক পেইজ লাইক ও ফলো দিয়ে সাথে থাকার জন্য।