

সোমবার (১৯ মে) সকালে শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর ইউনিয়ন, রাজপাড়া এলাকা আর.পি.এফ রশনি পলি ফাইবার কোম্পানীর সামনে রাজপাড়া ও বাদে-আলিশা এলাকার ভুক্তভোগী সর্বস্তরের জনগণের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। কারখানার এসব বিষাক্ত বর্জ্য, ধোঁয়া ও দূষিত পানির বন্ধের সমাধানের জন্য ১১ দিনের আল্টিমেটাম প্রদান করে এলাকাবাসী।
শ্রীমঙ্গলে আর.পি. এফ রশনি পলি ফাইবার কোম্পানি লিমিটেড এর বিরুদ্ধে বর্জ্য অব্যবস্থাপনার কারণে ফসলী জমি, হাওরের মাছ, গবাদিপশুর ব্যাপক ক্ষতি সাধন হওয়ার বিরুদ্ধে ভূনবীর রাজপাড়া আরপিএফ রশনি পলি ফাইবার কোম্পানি লিমিটেড এর সামনে মূল সড়ক অবরোধ করে মানববন্ধন করেছে এলাকাবাসী।
মানববন্ধনে বক্তারা বলেন, আর.পি.এফ রশনি পলি ফাইবার কোম্পানি কর্তৃপক্ষ অপরিকল্পিতভাবে কারখানার বিষাক্ত বর্জ্য, ধোঁয়া ও কারখানার দূষিত পানি সরকারি ছড়ায় ফেলছে। এতে আশপাশের বেশ কয়েকটি গ্রামের বিভিন্ন বয়সের প্রায় কয়েক’শ মানুষ শ্বাসকষ্ট, হাঁপানিসহ বিভিন্ন চর্মরোগে আক্রান্ত হয়েছে। পাশাপাশি পরিবেশেরও বিপর্যয় দেখা দিয়েছে। জলজ প্রাণ-প্রকৃতি হুমকির মুখে পড়েছে। হাওরের মাছ, ফসলী জমি, মৌসুমি সব্জি চাষ, কীটপতঙ্গ, গবাদিপশুসহ প্রকৃতির উপর মানবসৃষ্ট এ সমস্যা থেকে দ্রুত মুক্তি পেতে বক্তারা যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী।