বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২২ অপরাহ্ন

নবীগঞ্জে টাকা ছিনতাইকালে জনতার হাতে ২ ছিনতাইকারী আটক

এম এ আহমদ আজাদ
  • খবর আপডেট সময় : শুক্রবার, ১৬ মে, ২০২৫
  • ৮০ এই পর্যন্ত দেখেছেন

নবীগঞ্জ শহরের ব্যাংক থেকে টাকা উত্তোলন করে বাড়ি ফেরার পথে বৃদ্ধের টাকা ছিনতাইয়ের সময় দুই ছিনতাইকারী যুবককে আটক করেছে স্থানীয় লোকজন। তাদেরকে উত্তম মধ্যম দিয়ে স্থানীয় কাউন্সিলার আব্দুস ছোবহানের জিম্মায় দেয়া হয়েছে নবীগঞ্জ থানায় সোপর্দ করার জন্য, কিন্তু এরিপোর্ট লেখা পর্যন্ত তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়নি এনিয়ে বিরাজ করছে নানা প্রশ্ন।

এব্যাপারে জানতে কাউন্সিলার আব্দুস ছোবহানের মোবাইলে একাধিকবার যোগাযোগ করা হলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়। ফেসবুকে ছিনতাইকারী আটকের ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে।

জানাযায়,  বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে নবীগঞ্জ শহরের প্রাইম ব্যাংক লিমিটেড থেকে নবীগঞ্জ উপজেলার মিল্লিক গ্রামের কৃষক মাসুক মিয়া ২০ হাজার টাকা উত্তোলন করে নিয়ে ব্যাংকের নীচ তলা আসামাত্র তিন ছিনতাইকারী জোর করে তার কাছ থেকে টাকা নিয়ে পালিয়ে যাওয়ার সময় তার কান্নাকাটি দেখে বিএনপি নেতা আবুল কালাম মিটু, সাবেক কাউন্সিলার নিয়ামুল হক, সাবেক ছাত্রনেতা ছমিরুল হক চৌধুরী গংরা এগিয়ে এসে দুই ছিনতাইকারীকে পাকরাও করলে অপরজন পালিয়ে যায়। আটককৃত ছিনতাইকারী হলো নবীগঞ্জ পৌর এলাকার কানাইপুর গ্রামের আবদাল মিয়ার পুত্র দিলদার মিয়া ও আবুল মিয়া পুত্র জাহাঙ্গীর মিয়া। জনতা এসময় তাদের কাছে থেকে ছিনতাইকৃত ২০ হাজার টাকা উদ্ধার করেন।

পরে উপস্থিত জনতা আটককৃত ছিনতাইকারীদের গনপিটুনি দিয়ে স্থানীয় কাউন্সিলার আব্দুস ছোবহানের  নিকট দেয়া হয় তাদেরকে নবীগঞ্জ থানায় হস্তান্তর করার জন্য।

এব্যাপারে বিএনপি নেতা ও নবীগঞ্জ উপজেলা যুবদলের যুন্ম আহবায়ক আবুল কালাম মিটু বলেন, এক মুরব্বির কাছে থেকে টাকা ছিনতাইয়ের সময় আমার চোখে পড়ে । পরে আমি স্থানীয় জনগনের সহায়তায় দুইজনকে আটক করি আর একজন পালিয়ে যায়। আমরা আটককৃতদের স্থানীয় কাউন্সিলার আব্দুস ছোবহানের জিম্মায় দেই তাদেরকে থানায় হস্তান্তর করার জন্য। তিনি তাদের নিয়ে যান থানায় দিবেন বলে কিন্তু কেন দেননি জানি না।

এব্যাপারে সাবেক কাউন্সিলার আব্দুস ছোবহানের মোবাইলে একাধিকবার যোগাযোগ করা হলে মোবাইল বন্ধ পাওয়া যায়।

এবিষয়ে নবীগঞ্জ তানার ওসি মোঃ কামাল হোসেন জানান এরিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন ছিনতাইকারী হস্তান্তর করা হয়নি।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102