বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন

বিএসএফ এর হাতে

ঠাকুরগাঁও সীমান্তে ৪ বাংলাদেশি আটক

ঠাকুরগাঁও সংবাদদাতা
  • খবর আপডেট সময় : বুধবার, ৭ মে, ২০২৫
  • ৭০ এই পর্যন্ত দেখেছেন

জেলার জগদল সীমান্তে ভারতের অভ্যন্তরে চার বাংলাদেশি নাগরিককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার (৭ মে) ভোর সাড়ে ৫টার দিকে সীমান্ত পিলার ৩৭৪/১-এস থেকে প্রায় ২০০ গজ ভারতের ভেতরে এই ঘটনা ঘটে।

আটককৃত ব্যক্তি হলেন-বলিয়াডাঙ্গী উপজেলার বেল পোখর লাহিড়ী গ্রামের তরিকুল ইসলামের ছেলে মিস্টার (৩০), মোড়ল হাট জিয়াবাড়ী গ্রামের আব্দুলের ছেলে হামিদুল (৩০), একই গ্রামের আনসারুল হকের ছেলে শামীম (২৩)।

জানা গেছে আটকরা বেশ কিছুদিন আগে অবৈধভাবে ভারতে অবস্থান করে আসছিলেন ।

ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ জগদল বিওপি সূত্রে জানা যায়, ভারতের ১৮৪ বিএসএফ ব্যাটালিয়নের মুকেশ ক্যাম্পের একটি টহলদল সীমান্তে টহলের সময় অবৈধভাবে প্রবেশকারী চার বাংলাদেশিকে আটক করে। তাদের নাম-পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল তানজির আহমেদ বলেন, ‘আমরা এরইমধ্যে ভারতের বিএসএফকে পতাকা বৈঠকের জন্য চিঠি দিয়েছি। দুপুরের মধ্যে তাদের সঙ্গে বৈঠকের কথা রয়েছে। আমরা সর্বাত্মক চেষ্টা করছি যাতে তাদের বাংলাদেশে ফিরিয়ে আনা যায়। তবে এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি তারা কোন দেশের নাগরিক। তাদের নাম-পরিচয় এখনো জানা যায়নি। পতাকা বৈঠকের পর বিস্তারিত জানা যাবে।’

তিনি আরও জানান, ঘটনার পর থেকেই বিএসএফের সঙ্গে যোগাযোগের পাশাপাশি স্থানীয়ভাবে আটক ব্যক্তিদের পরিচয় শনাক্তে কাজ করছে বিজিবি।

 

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102