শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক দেশ রক্ষায় প্রগতিশীল সাংবাদিকদের ভুমিকা গুরুত্বপূর্ণ -মহিবুল হাসান চৌধুরী আহলে সুন্নাত এর কার্যক্রম বাস্তবায়নের আহ্বান শিক্ষিকার ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিমানের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু হচ্ছে সোমবার ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড সেনাবাহিনীর পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত ৩২ বছরের শিক্ষকতা জীবন থেকে অবসরে প্রধান শিক্ষক জহির আলী লন্ডনে চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

তেঁতুলিয়ায় গ্রাম পুলিশের বুনিয়াদি প্রশিক্ষণ শুরু

তেঁতুলিয়া সংবাদদাতা
  • খবর আপডেট সময় : বুধবার, ৭ মে, ২০২৫
  • ১২৩ এই পর্যন্ত দেখেছেন
তেঁতুলিয়া উপজেলার ৭ টি ইউনিয়ন  পর্যায়ের গ্রাম পুলিশ বাহিনী সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের  শুভ উদ্বোধন হয়েছে।
মঙ্গলবার (৬ মে) জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের (এনআইএলজি) আয়োজনে ও উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ইকো মহানন্দা কটেজ সম্মেলন কক্ষে এই প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহীন খসরু’র সভাপতিত্বে ৩০ দিনব্যাপী আবাসিক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভাচুর্য়াল জুম প্লাটফর্মের মাধ্যমে সংযুক্ত হয়ে উদ্বোধন করেন স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি)থর মহাপরিচালক মো. আব্দুল কাইয়ূম (গ্রেড-১)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পঞ্চগড়ের উপপরিচালক (অ.দা.) ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সীমা শারমিন।
এ সময় তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ মুসা মিয়া, আনসার ও ভিডিপি’র উপজেলা প্রশিক্ষক জয়শ্রী রায় সহ জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণ কোর্সে উপজেলার ৭টি ইউনিয়নের মোট ৪০ জন গ্রাম পুলিশ অংশ গ্রহণ করেছেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102