বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনাম :
দলিল লেখক সমিতির সভাপতি সামসুল হক ও সম্পাদক গোলাম রাব্বানি নির্বাচিত খাল খননে অনিয়মের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর হামলা লোকসভা নির্বাচন উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরে তিন দিন আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা পার্বত্য মন্ত্রীর সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্য গ্রেফতার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের যাত্রা শুরু ওয়েলস পার্লামেন্টের এমপি প্রার্থী সাংবাদিক হারুন-অর- রশিদ মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ ও ঐতিহাসিক স্থাপনা রক্ষার দাবী সেনাবাহিনী কর্তৃক শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত যৌন নিপীড়নের অভিযোগে কংগ্রেসম‍্যন সুয়ালওয়েলের পদত্যাগ

শেয়ারবাজারে অনিয়ম: আইসিবিকে ৫ কোটি টাকা জরিমানা

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ৩০ আগস্ট, ২০২১
  • ২২৩ এই পর্যন্ত দেখেছেন

অর্থনৈতিক ডেস্ক: শেয়ারবাজারে আইসিবি সিকিউরিটিজ অ্যান্ড ট্রেডিং কোম্পানির নানা অনিয়মের প্রমাণ মিলেছে। এর মধ্যে ব্রোকারেজ হাউজটির মাধ্যমে নগদ হিসাবের গ্রাহকদের মার্জিন ঋণ প্রদান, গ্রাহকদের সিকিউরিটিজ যথাযথভাবে রেকর্ড না রাখা, একই তালিকাভুক্ত ব্যাংকে একের অধিক সমন্বিত গ্রাহক হিসাব পরিচালনা, একজন গ্রাহকের নামে একের অধিক স্বতন্ত্র ও যৌথ বিও হিসাব পরিচালনা। যা সরাসরি আইনের লংঘন। এসব অনিয়ম সন্বয়ের জন্য সংস্থাকে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এক মাসের সময় দেয়া হয়েছে। এই সমন্বয়ে ব্যর্থ হলে ৫ কোটি টাকা জরিমানা দিতে হবে। 

শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সভায় রোববার এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। 

বিএসইসির নির্বাহী পরিচালক  মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

এছাড়াও আগামী দিনে এই অনিয়ম অব্যাহত থাকলে প্রতিদিনের জন্য ১০ হাজার টাকা করে জরিমানা করা হবে। তবে সংশ্লিষ্টরা বলছেন, এই সময়ের মধ্যে সমন্বয় সম্ভব নয়। ফলে তাদেরকে জরিমানা গুনতেই হচ্ছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102