শনিবার, ৩০ মে ২০২৬, ০৪:২২ অপরাহ্ন

লায়ন্স ক্লাব চিটাগাং কর্ণফুলী এলিট এর উদ্যোগে চক্ষু শিবির অনুষ্ঠিত

লায়ন উজ্জল কান্তি বড়ুয়া
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ১২৭ এই পর্যন্ত দেখেছেন
আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এলিট এর উদ্যোগে রবিবার (৪ মে) চট্টগ্রামের সীতাকুণ্ড ফেদাইনগরস্থ লুৎফা-জামাল নুরানি হাফিজিয়া এতিমখানা প্রাঙ্গণে চক্ষু শিবির ডায়াবেটিস টেস্ট, ব্লাড গ্রুপিং সহ বিভিন্ন সেবা কর্মসূচিতে প্রায় চার শতাধিক রোগীর সেবা প্রদান করা হয়।
ক্লাব প্রেসিডেন্ট লায়ন মো. মেজবাহ উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর ১ম ভাইস জেলা গভর্নর (ইলেক্ট) লায়ন মো. কামরুজ্জামান লিটন এমজেএফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র গভর্নর এডভাইজার লায়ন একেএম. শওকত হাসান খান।  ক্লাব সেক্রেটারী লায়ন উজ্জল কান্তি বড়ুয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন ভাইস প্রেসিডেন্ট লায়ন মোহাম্মদ নুরুল আকবর কাজল, লায়ন মো. হাবিবুর রহমান। ধন্যবাদ জ্ঞাপন করেন আয়োজনের পৃষ্ঠপোষক এতিমখানার প্রতিষ্ঠাতা লায়ন জিয়া উদ্দিন চৌধুরী।
সার্বিক সহযোগিতায় ছিলেন চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের চিকিৎসক, কর্মকর্তাবৃন্দ,  লিও ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এলিটের লিও হোসেন মো: ইমরান নিকসন,  লিও তাওহীদ হাসান রিহাব,  লিও ফাতিন মানসিব,  লিও অক্ষয় ধর এবং এতিমখানার শিক্ষকবৃন্দ।
প্রধান অতিথি লায়ন মো. কামরুজ্জামান লিটন বলেন,  লায়ন্স ইন্টারন্যাশনাল বিশ্বের কম ভাগ্যবান মানুষকে বিভিন্নভাবে সহায়তার মাধ্যমে সৌভাগ্যবানের কাতার উন্নতি করতে নিরলসভাবে কাজ করে চলেছে। তারই ধারাবাহিকতায় আজকের এই আয়োজন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102