রবিবার, ২৮ জুন ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো যাবে না- ব্যারিস্টার মীর হেলাল এমপি ফের শালবাহান ইউপির দায়িত্বে আশরাফুল ইসলাম সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জনগণের সমর্থনে আওয়ামী লীগ শীঘ্রই শক্তিশালী হয়ে ফিরবে—-শেখ হাসিনা শ্রীমঙ্গলে অবৈধভাবে উত্তোলিত বালু নিলামে বিক্রি রাষ্ট্রীয় সম্মাননায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেরাজুল হোসেন এর দাফন সম্পন্ন

ঠাকুরগাঁওয়ে

ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানব বন্ধন অনুষ্ঠিত

ঠাকুরগাঁও সংবাদদাতা
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ১২৪ এই পর্যন্ত দেখেছেন

ধর্ষক শাহাজাহান আলী ওরফে গেন্দুর সর্বোচ্চ শাস্তির দাবিতে ঠাকুরগাঁও জেলার রুহিয়া থানার ১৪নং রাজারগাঁও ইউনিয়নের পাটিয়াডাঙ্গীতে এক মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ মে)  পাটিয়াডাঙ্গী বাজারএলাকায় এই মানব বন্ধন অনুষ্ঠিত হয়।

মানব বন্ধনে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় জন প্রতিনিধি সহ সর্বস্থরের জনগণ উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন ১৪নং রাজাগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ নুরুল ইসলাম নুরু, সিনিয়র সহ-সভাপতি আমিনুর রহমান রিপন, সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সহ-সভাপতি আহসান হাবিব মাষ্টার, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া প্রমুখ।

 মানববন্ধনে বক্তারা বলেন, “শিশু ও নারী ধর্ষণের মতো জঘন্য অপরাধের সঙ্গে জড়িত এবং মাদক ব্যবসার মাধ্যমে সমাজ ধ্বংসে নিয়োজিত গেন্দুর সর্বোচ্চ শাস্তি ফাঁসিনিশ্চিত করতে হবে।” তাঁরা আরও বলেন, “এই নর পিচাশের ফাঁসি না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকব এবং প্রতিবাদ চালিয়ে যাব।

উল্লেখ্য, গত ০৪ মে রবিবার বাজার ইউনিয়নের উত্তর বঠিনা (নদীডাঙ্গা) এলাকায়এই ধর্ষণের ঘটনা ঘটে।

এ বিষয়ে ভুক্তভোগী শিশুর বাবা শহীদুল ইসলাম (৪০) বাদী হয়ে শাহজাহান আলী ওরফে গেন্দুর (৪৬) নামে রুহিয়া থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করলে রাতেই থানা পুলিশ অভিযান চালিয়ে ধর্ষক শাহাজাহান আলী গেন্দুকে গ্রেফতার করে। পরে তাকে আদালতে সোপর্দ করলে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করে।

রুহিয়া থানার অফিসার ইনচার্জ একে এম নাজমুল কাদের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102