মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন

ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২৫২ জন হাসপাতালে

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ৩০ আগস্ট, ২০২১
  • ১৮৭ এই পর্যন্ত দেখেছেন

ইউকেবিডি ডেস্ক: দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ২৫২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ২০২ জন রাজধানী ঢাকার ও বাকি ৫০ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

এ নিয়ে সারাদেশের হাসপাতালে ভর্তি মোট ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়াল এক হাজার ১২৩ জন। তাদের মধ্যে ঢাকার হাসপাতালে ৯৮০ জন ও ঢাকার বাইরের বিভিন্ন বিভাগে ১৪৩ জন ভর্তি রয়েছেন।

রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারর্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের পরিসংখ্যান সূত্রে এসব তথ্য জানা গেছে।

এদিকে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে রোববার (২৯ আগস্ট) পর্যন্ত রাজধানীসহ সারাদেশে সর্বমোট নয় হাজার ৮৫৭ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আট হাজার ৬৯০ জন রোগী।

সূত্র জানায়, সারাদেশে গত ২৪ ঘণ্টায় ভর্তি ২৫২ জন রোগীর মধ্যে রাজধানীর সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ৪৬ জন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ১৫৬ জন রোগী ভর্তি হন। এছাড়াও ঢাকার বাইরের বিভিন্ন বিভাগে ৫০ জন ভর্তি হয়েছেন।

পরিসংখ্যানে দেখা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ (২৯ আগস্ট) পর্যন্ত রাজধানীসহ সারাদেশে সর্বমোট নয় হাজার ৮৫৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন। এর মধ্যে জানুয়ারিতে ৩২ জন, ফেব্রুয়ারিতে ৯ জন, মার্চে ১৩ জন, এপ্রিলে ৩ জন, মে’তে ৪৩ জন, জুনে ২৭২ জন, জুলাইয়ে ২ হাজার ২৮৬ জন ও আগস্টের আজ (২৯ আগস্ট) পর্যন্ত ৭ হাজার ১৯৯ জন রোগী ভর্তি হন।

এছাড়াও হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪২ জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে জুলাইয়ে ১২ জন ও আগস্টে ৩০ জন মারা যান।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102