বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন

পঞ্চগড়ে

প্রতিবন্ধি নারীর সাথে আপত্তিকর অবস্থায় মাদরাসা শিক্ষক আটক

তেঁতুলিয়া সংবাদদাতা
  • খবর আপডেট সময় : শনিবার, ৩ মে, ২০২৫
  • ১১১ এই পর্যন্ত দেখেছেন
পঞ্চগড় জেলার তেতুলিয়া উপজেলার ফকির পাড়া দাখিল  মাদ্রাসার শিক্ষক মো. ইনছান আলীকে এক নারীর সাথে আপত্তিকর অবস্থায় আটক করে গণপিটুনি দিয়েছে স্থানীয়রা।
তেঁতুলিয়ায় দরগাসিং গ্রামে  ঘটনা ঘটে। আটক এর  পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
অভিযুক্ত শিক্ষক ইনছান আলী পঞ্চগড় জেলার  তেতুলিয়া উপজেলার তিরনই হাট ফকির পাড়া দাখিল দবতেদায়ী মাদ্রাসার আরবি বিষয়ের শিক্ষক এবং মহিগছ
গ্রামের বাসিন্দা পিতা মৃত আনোয়ার খাঁ  পুত্র।
পুলিশ এবং স্থানীয় সূত্রে জানায়, মহিলার সাথে
আত্মীয়তার সম্পর্কে  বাড়িতে  একা পেয়ে তাকে কৌশলে ধর্ষণের চেষ্টা চালায়, সে সময়ে তিনি আত্মচিৎকার শুরু করলে তাকে আপত্তিকর অবস্থায় স্থানীয়রা হাতেনাতে আটক করেন।
অভিযোগ রয়েছে এই শিক্ষক প্রতারণা করে শারীরিক সম্পর্ক স্থাপন করতে বাধ্য করতেন প্রতিবন্ধি ওই নারীকে।
প্রত্যক্ষদর্শীরা বলেন, ইনছান আলীর
বিরুদ্ধে অনেক দিন ধরেই অভিযোগ ছিল।ঘটনার দিন তাকে আপত্তিকর অবস্থায় আটক করে পুলিশে দেয়া হয়।
ওই মাদ্রাসার ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি মো. আব্দুল হাকিম বলেন,  ফকির পাড়া মাদ্রাসার শিক্ষক মো. ইনছান আলীকে এক নারীর সাথে আপত্তিকর অবস্থায় আটক করে গণপিটুনি দিয়েছে স্থানীয়রা তিনি তেমন ভালো লোক নয়।
এব্যাপারে বুধবার ইউপি চেয়ারম্যান  মোঃ আলমগির হোসাইন বলেন, শিক্ষক ইনছান আলী
নারীর সাথে আপত্তিকর অবস্থায় ধরার ঘটনাটি সত্য। তাকে জিজ্ঞাসা করায়ও তিনিও বিষয়টি ভুল হয়েছে বলে স্বীকার করেছেন। এলাকার লোকজন  ক্ষুব্ধ হয়ে তাকে অবরুদ্ধ করে রাখে। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে।
মডেল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল মালেক বলেন, গৃহবধূর  সাথে আপত্তিকর অবস্থায় স্থানীয়রা আটক করে তাকে পুলিশে দিয়েছে।
মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মুসা মিয়া
বলেন, অভিযুক্ত ওই শিক্ষক অবরুদ্ধ হওয়ার খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে। তবে এ ঘটনায় কোন পক্ষ থানায় লিখিত অভিযোগ দেয়নি।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102