রবিবার, ২৮ জুন ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো যাবে না- ব্যারিস্টার মীর হেলাল এমপি ফের শালবাহান ইউপির দায়িত্বে আশরাফুল ইসলাম সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জনগণের সমর্থনে আওয়ামী লীগ শীঘ্রই শক্তিশালী হয়ে ফিরবে—-শেখ হাসিনা শ্রীমঙ্গলে অবৈধভাবে উত্তোলিত বালু নিলামে বিক্রি রাষ্ট্রীয় সম্মাননায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেরাজুল হোসেন এর দাফন সম্পন্ন

ঠাকুরগাঁওয়ে ইএসডিও’র পিএফ ও গ্র্যাচুইটি সুবিধাদির চেক বিতরণ অনুষ্ঠিত

ঠাকুরগাঁও সংবাদদাতা
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ১১০ এই পর্যন্ত দেখেছেন

উন্নয়ন সংস্থা ইএসডিও’র কর্মকর্তা-কর্মচারীদের পিএফ ও গ্র্যাচুইটি ও অন্যান্য সুবিধাদির চেক বিতরণ করা হয়েছে মঙ্গলবার (২২ এপ্রিল) সংস্থার প্রধান কার্যালয়ের কনফারেন্স রুমে এক অনুষ্ঠানের মাধ্যমে চেক হস্তান্তর করা হয়।

উন্নয়ন সংস্থা ইএসডিও’র আয়োজনে চেক প্রদান অনুষ্ঠানে চেক তুলে দেন সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান, সংস্থার পরিচালক (প্রশাসন) ও ইকো পাঠশালা এন্ড কলেজ-এর অধ্যক্ষ ড. সেলিমা আখতার।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইএসডিও নির্বাহী পরিষদের চেয়ারম্যান সফিকুল ইসলাম, ইএসডিও সাধারণ পরিষদের সদস্য মো. আখতারুজ্জামান (উপ-পরিচালক (অব:), মাধ্যমিক ও উচ্চশিক্ষা, রংপুর অঞ্চল, রংপুর), হেড অফ ফাইন্যান্স মো. সৈয়দ আলী, হেড অফ এইচআর মো. আবুল মনসুর সরকারসহ সংস্থার বিভিন্ন পর্যায়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানে  মাইক্রোফাইন্যান্স প্রোগ্রামে কর্মরত স্বপন কুমার সাহা (হেড অফ রিজিওন, প্রধান কার্যালয়, ঠাকুরগাঁও), আব্দুল মান্নান (এরিয়া ম্যানেজার, বগুড়া, সিরাজগঞ্জ জোন), মোঃ বদিউজ্জামান (ব্রাঞ্চ ম্যানেজার, মহেন্দ্রনগর, লালমনিরহাট), মোছাঃ হালিমা খাতুন (হিসাবরক্ষক, মহারাজাহাট, ঠাকুরগাঁও), মোঃ নাজমুল হোসেন (ফিল্ড অফিসার, দুর্গাপুর শাখা, রাজশাহী) এর হাতে পিএফ, গ্র্যাচুইটি ও অন্যান্য সুবিধাদির চেক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে ইএসডিও কর্মীদের প্রতি তাদের দীর্ঘমেয়াদি সেবার স্বীকৃতি প্রদান করা হয় এবং সংস্থার সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে তাদের গুরুত্বপূর্ণ অবদানের জন্য তাদেরকে সম্মানিত করা হয়।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102