শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক দেশ রক্ষায় প্রগতিশীল সাংবাদিকদের ভুমিকা গুরুত্বপূর্ণ -মহিবুল হাসান চৌধুরী আহলে সুন্নাত এর কার্যক্রম বাস্তবায়নের আহ্বান শিক্ষিকার ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিমানের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু হচ্ছে সোমবার ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড সেনাবাহিনীর পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত ৩২ বছরের শিক্ষকতা জীবন থেকে অবসরে প্রধান শিক্ষক জহির আলী লন্ডনে চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

নবীগঞ্জে গলায় ফাঁস দিয়ে বৃদ্ধের আত্মহত্যা

এম এ আহমদ আজাদ
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ১১২ এই পর্যন্ত দেখেছেন
নবীগঞ্জে গলায় ফাঁস দিয়ে মো. আনোয়ার হোসেন (৭০) নামে এক বৃদ্ধ আত্নহত্যা করেছেন। বুধবার (২৩ এপ্রিল) গভীর রাতে উপজেলার ৯নং বাউসা ইউনিয়নের সুজাপুর গ্রামে নিজ বসতঘরে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আনোয়ার হোসেন দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, ঘটনার রাতে সবাই ঘুমিয়ে পড়লে তিনি ঘরের তীরের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস দেন। ভোরে পরিবারের লোকজন তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়দের সহায়তায় পুলিশে খবর দেন। খবর পেয়ে নবীগঞ্জ থানার এসআই রিপন চন্দ্র দাস ঘটনাস্থলে পৌঁছে আইনি প্রক্রিয়া অনুযায়ী মৃতদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। প্রাথমিক তদন্তে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।
এ বিষয়ে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, “আমরা প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা হিসেবেই দেখছি। তবে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”
আনোয়ার হোসেনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102