বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনাম :
পর্যটনের বিকাশে শুরু হচ্ছে ‘হারমোনি ফেস্টিভ্যাল সিজন ২ বিদ্যুতের প্রিপেইড মিটার রিচার্জে ভোগান্তিতে গ্রাহকরা মহররম মাসের গুরুত্ব ও ফজিলত সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ স্মরণে সভা অনুষ্ঠিত সিলেটে শীঘ্রই চালু হচ্ছে ২৫০ শয্যা হাসপাতাল শ্রীমঙ্গলের উন্নয়নে প্রধানমন্ত্রীর কাছে প্রত্যাশা প্রধানমন্ত্রীর মৌলভীবাজার সফর উপলক্ষে চলছে ব্যাপক প্রস্তুতি স্বাদ, সংস্কৃতি ও সম্প্রীতির মিলনমেলায় বিগ-হালাল ফুড ফেস্টিভ্যাল অনুষ্ঠিত চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকবেলায় বিশ্বমানের উদ্যোক্তা তৈরি করতে হবে— মোঃ আব্দুর রফিক উৎসব মুখর পরিবেশে প্রধানমন্ত্রীকে চায়ের দেশে ‎বরণের প্রস্তুতী

নবীগঞ্জে

যুবলীগ নেতার মুক্তির দাবিতে বি এন পি কর্মীদের বিক্ষোভ

নবীগঞ্জ সংবাদদাতা
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ১৫৯ এই পর্যন্ত দেখেছেন

নবীগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা মো. নানু মিয়া (৪৫) কে গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ। নানুকে গ্রেফতারের পর তার অনুসারীদের থানার সামনে জড়ো হয়ে বিএনপি দলীয় বিভিন্ন শ্লোগান দিতে দেখা যায়।

মঙ্গলবার রাত ১০টার দিকে নবীগঞ্জ শহরের ওসমানী রোডের শারফিন সুপার মার্কেট থেকে নবীগঞ্জ থানা পুলিশ মো. নানু মিয়াকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মো. নানু মিয়া নবীগঞ্জ পৌরসভার ৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও নবীগঞ্জ পৌর যুবলীগের সদস্য এবং নবীগঞ্জ উপজেলা তথ্য প্রযুক্তি লীগের সভাপতি।

পুলিশ জানায়- গত ১৮ ফেব্রুয়ারী সারাদেশে হরতালের ডাক দেয় আওয়ামী লীগ। ওইদিন সকালে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার গজনাইপুর এলাকায় একটি প্রাইভেট কারে আগুন দিয়ে নাশকতার চেষ্টা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় পরদিন (১৯ ফেব্রুয়ারী) গোপলার বাজার তদন্ত কেন্দ্রের এসআই স্বাধীন চন্দ্র তালুকদার বাদী হয়ে অজ্ঞাতদের আসামী করে নবীগঞ্জ থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে।

পুলিশের দাবী- নাশকতার ঘটনায় বিশেষ ক্ষমতা আইনের মামলার তদন্তে মো. নানু মিয়ার সম্পৃক্ততা পায় পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে রাত ১০টার দিকে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেনের নেতৃত্বে একদল পুলিশ নবীগঞ্জ শহরের ওসমানী রোডের শারফিন সুপার মার্কেটে অভিযান চালিয়ে মো. নানু মিয়াকে গ্রেফতার করে।

এদিকে নানু মিয়াকে গ্রেফতারের পরপর নানুর অনুসারী ২৫-৩০ জন যুবক নবীগঞ্জ থানার সামনে জড়ো হয়ে নানুর মুক্তির দাবী করেন এবং বিএনপি দলীয় বিভিন্ন শ্লোগান দিতে দেখা যায়।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন- ঢাকা-সিলেট মহাসড়কে নাশকতার মামলার তদন্তে প্রাপ্ত আসামী নানু মিয়াকে গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ শহরের ওসমানী রোড থেকে গ্রফতার করা হয়েছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102