বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন

মাধবপুরে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৪

কিবরিয়া চৌধুরী
  • খবর আপডেট সময় : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ১১১ এই পর্যন্ত দেখেছেন

হবিগঞ্জ জেলার মাধবপুরে ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দিনগত রাত ২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বাখরনগরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন হবিগঞ্জের বানিয়াচং উপজেলার চমকপুর গ্রামের ইসমাইল মিয়ার স্ত্রী মোস্তাকিমা আক্তার (৩৫), তার ভাই হাফিজুর রহমান (২৬), নবীগঞ্জের রাইয়াপুর গ্রামের জামাল মিয়ার স্ত্রী আয়েশা আক্তার (৩০) ও মুন্সিগঞ্জের সিরাজদীখান উপজেলার পংশীপুর গ্রামের মালেক মিয়ার পুত্র পিকআপ হেলপার রহিম মিয়া (২২)।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম মাহমুদুল হক বলেন, ঢাকামুখী ট্রাক ও সিলেটমুখী পিকআপের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৩ জন।

পিকআপে বাড়ির জিনিসপত্রসহ ১৭ যাত্রী ছিলেন। তারা মুন্সীগঞ্জে থাকতেন। সেখান থেকে ঘরের জিনিসপত্র নিয়ে বাড়ি ফিরছিলেন। দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়। এদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102