বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন

ইউ কে হিউম্যান্স রাইটস ইন্টারন্যাশনাল এর উদ্যোগে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অন্যান্যদের বিরদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত

লন্ডন সংবাদদাতা
  • খবর আপডেট সময় : শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
  • ১১১ এই পর্যন্ত দেখেছেন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অন্যান্যদের বিরদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

ইউ কে হিউম্যান্স রাইটস ইন্টারন্যাশনাল এর উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ  রাজনৈতিক , সাংবাদিক, শিক্ষক, ডাক্তার, আইনজীবী  সাংস্কৃতিককর্মী সহ নানা শ্রেণি পেশার মানুষের বিরদ্ধে মিথ্যা মামলার  প্রতিবাদে, পুর্ব লন্ডনের আলতাব আলী পার্কে বুধবার (১৬ এপ্রিল) এক বিক্ষোভ  সমাবেশ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

 ইউ কে হিউম্যান্স রাইটস ইন্টারন্যাশনাল এর প্রেসিডেন্ট  আব্দুল আহাদ চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জামাল আহমদ খানের পরিচালনায়  অনুষ্ঠিত বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আতাউর রহমান মোজাহিদ, আনসার আহমদ উল্লাহ, মিফাতুল নুর, মাহিরুন্নেছা, শামীমা আক্তার শুরবী, সাহেদ রহমান, দিলদার আলী, তানভীর খান, শ্রাবন্তী,সৈয়দ ছরুক আলী, মাহমুদ আলী, জুবায়ের আহমদ, মামুন কবির চৌধুরী, সিরাজ মাষ্টার, আবু লেইছ, আব্দুস সালাম, সোয়েজ আহমদ প্রমুখ নেতৃবৃন্দ।

সভার শুরুতেই স্বাগত বক্তব্যে ইউ কে হিউম্যান্স রাইটস ইন্টারন্যাশনাল এর প্রেসিডেন্ট  আব্দুল আহাদ চৌধুরী বলেন রাষ্ট্রবিরোধী ও স্বাধীনতা বিরোধী সুদখোর ডক্টর ইউনুস ও তার সহযোগীরা অবৈধ ভাবে শত শত পুলিশও মানুষ হত্যার মাধ্যমে মেটিকুলাসলি ডিজাইন এর মাধ্যমে  ক্ষমতা  দখল করে  আইসিটি আদালতে ষড়যন্ত্রমূলকভাবে সাবেক  প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনা সহ অন্যান্যদেরকে  মিথ্যা ও ভুয়া মামলা দায়ের করেছে। তিনি সভা থেকে অবৈধ ইউনুস সরকার এর পদত্যাগের  জোর দাবি জানান।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102