বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন

শ্রীমঙ্গলে বর্নিল আয়োজনে ফাগুয়া উৎসব অনুষ্ঠিত

মোঃ কাওছার ইকবাল
  • খবর আপডেট সময় : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
  • ১০১ এই পর্যন্ত দেখেছেন

বর্নিল আয়োজনে আনন্দঘন পরিবেশে শ্রীমঙ্গলে চা জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী ‘ফাগুয়া উৎসব পালিত হয়েছে। দেশের সকল চা জনগোষ্ঠীর প্রতিনিধিদের অংশগ্রহণে এবং তাদের নানা আয়োজনে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।

শনিবার (১২ এপ্রিল) বিকেল ৪ টায় উপজেলার ফুলছড়া চা বাগান মাঠে এ উৎসব পালিত হয়। এতে মৌলভীবাজার জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী বক্তব্য রাখেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। সূচনা বক্তব্য রাখেন ফাগুয়া উৎসব উদযাপন পরিষদের আহবায়ক ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)’র কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব প্রীতম দাশ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.ইসলাম উদ্দিন, শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম, ফিনলে টি কোম্পানীর বালিশিরা ভ্যালীর ডিজিএম মোঃ সালাউদ্দিন, চা শ্রমিক নেতা পরিমল সিংহ বাড়াইক, চা শ্রমিক প্রতিনিধি রত্না তাঁতী ও ফাগুয়া উৎসব উদযাপন পরিষদের সদস্য সচিব অনিল তন্তুবায় প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে চা জনগোষ্ঠীর বিভিন্ন সম্প্রদায়ের সংস্কৃতির তুলে ধরে পরিবেশন করা হয় নৃত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে পরিবেশন করা হয় হোলী গীত, কুরমালি নৃত্য, কুই নৃত্য,গানতি বেজনী, শেরতেলু, ওড়িয়া নৃত্য, শারুল, লাঠি, ভমকচ, মুন্ডারী, ওড়িয়া ভজন, দং, ঝুমুর, কড়া, মংগলা, ভুজপুরি, খাড়িয়া নৃত্য, নাচ ও গান ইত্যাদি। এসময় দেশের বিভিন্ন চা বাগান থেকে কয়েক হাজার চা শ্রমিক অনুষ্ঠানে অংশ নেয়।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102