বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:০১ অপরাহ্ন

নবীগঞ্জ ছাত্রলীগ সভাপতি ফয়সল গ্রেফতার

নবীগঞ্জ সংবাদদাতা
  • খবর আপডেট সময় : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
  • ১৪৮ এই পর্যন্ত দেখেছেন
নবীগঞ্জ থানা পুলিশ ডেভিল হান্ট অপারেশনের অংশ হিসেবে অভিযান পরিচালনা করে বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে নবীগঞ্জ শহর থেকে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহ ফয়সল তালুকদার (৩৮) কে গ্রেফতার করেছে। ধৃত ফয়সল পৌর এলাকার পুর্ব তিমিরপুর গ্রামের শিরু মিয়ার ছেলে। পরে পুলিশ তাকে নাশকতার মামলায় জেল হাজতে প্রেরন করেছে।
পুলিশ সুত্রে জানাযায়, অপারেশন ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ মো. কামাল হোসেন পিপিএম এর নেতৃত্বে এসআই সুমন মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে নবীগঞ্জ থানায় দায়েরী নাশকতার মামলা নং ১৫, তারিখ-১৯-০২-২০২৫ইং মামলার সন্দিগ্ধ আসামী শাহ ফয়সল তালুকদার’কে শহরের খালেক মঞ্জিল এর সামনে হতে গ্রেফতার করে।
নবীগঞ্জ থানার ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উল্লেখিত মামলায় তাকে জেল হাজতে প্রেরন করা হয়েছে। অপারেশন ডেভিল হান্ট অভিযান অব্যাহত রয়েছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102